দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬

বদলগাছীতে হাত-পা-মুখ বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা, জীবিত উদ্ধার মর্তুজা

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

জামায়াতে ইসলামীতে যোগ দিলেন ইসলামী আন্দোলন ও গণঅধিকার পরিষদের নেতারা

গোপালগঞ্জের মুকসুদপুরে ইসলামী রাজনীতির অঙ্গনে এক উল্লেখযোগ্য ও তাৎপর্যপূর্ণ পরিবর্তনের সূচনা হয়েছে। ইসলামী আদর্শভিত্তিক ন্যায়, ইনসাফ ও জনকল্যাণমুখী রাজনীতির প্রতি দৃঢ় আস্থা প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণঅধিকার পরিষদের গোপালগঞ্জ জেলা, মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও শীর্ষ নেতৃবৃন্দ বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। 

আরও পড়ুন, মেহেরপুর সদরের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনে ইউএনও খায়রুল ইসলাম

গত শুক্রবার, (৩০ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) মুকসুদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পার্টি অফিসে আয়োজিত এক আনুষ্ঠানিক ও উৎসবমুখর যোগদান অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যুক্ত হন। অনুষ্ঠানে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ নবযোগদানকারী নেতাদের ফুলেল শুভেচ্ছা জানান এবং ইসলামী আদর্শভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠন এবং দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

যোগদানকারী নেতৃবৃন্দ হলেন,  হাসিবুল ইসলাম, জেলা সভাপতি, যুব অধিকার পরিষদ, গোপালগঞ্জ; মোঃ নাঈম সরদার, সভাপতি, ৮নং ওয়ার্ড, ইসলামী আন্দোলন বাংলাদেশ, মুকসুদপুর পৌরসভা; মিরাজুল ইসলাম খলিফা, সাধারণ সম্পাদক, গণঅধিকার পরিষদ, গোপালগঞ্জ জেলা; মোঃ আহাদ মোল্লা, সভাপতি, যুব অধিকার পরিষদ, মুকসুদপুর উপজেলা; মোহাম্মদ গোলাম রব্বানী, সভাপতি, যুব অধিকার পরিষদ, কাশিয়ানী উপজেলা; মোঃ মোরসালিন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক, যুব অধিকার পরিষদ, কাশিয়ানী উপজেলা; ইমরান হোসেন মফিজ, প্রবাসী বিষয়ক সম্পাদক, যুব অধিকার পরিষদ, মুকসুদপুর উপজেলা শাখা এবং মোহাম্মদ আরমান মোল্লা, সাধারণ সম্পাদক, যুব অধিকার পরিষদ, উজানী ইউনিয়ন, মুকসুদপুর।

আরও পড়ুন, পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা ক্ষেতমজুর সমিতির নেতা কমরেড একরাম হোসেন বাদল-এর স্মরণে শোক সভা

নবযোগদানকারী নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ইসলামী আদর্শভিত্তিক, ন্যায়পরায়ণ ও জনকল্যাণমুখী রাজনীতির প্রয়োজনীয়তা তারা গভীরভাবে উপলব্ধি করেছেন বলেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, জামায়াতে ইসলামীর নেতৃত্বে একটি ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে তারা সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করবেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও নেতৃবৃন্দ মনে করছেন, এই যোগদানের ফলে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক শক্তি আরও সুসংহত ও গতিশীল হবে। একই সঙ্গে ইসলামী রাজনীতির ভিত্তি আরও বিস্তৃত হয়ে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

বিষয় : জামায়াত গোপালগঞ্জ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

জামায়াতে ইসলামীতে যোগ দিলেন ইসলামী আন্দোলন ও গণঅধিকার পরিষদের নেতারা

প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত