বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসাবে মনে করেন ৪৭ দশমিক ৬ শতাংশ মানুষ। আর ২২ দশমিক ৫ শতাংশ মানুষ মনে করেন যে, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবেন। ২ দশমিক ৭ শতাংশের মতে, নাহিদ ইসলাম হবেন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। অন্যদিকে ২২ দশমিক ২ শতাংশ মানুষ ভবিষ্যতের প্রধানমন্ত্রী কে, তা এখনো নিশ্চিতভাবে বলতে পারছেন না। বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিংয়ের ‘পিপলস ইলেকশন পালস সার্ভে (পেপস) জরিপে এ তথ্য উঠে এসেছে। তবে শেষ পর্যন্ত কোন দল কত ভোট পেতে পারে-জরিপে এমন প্রশ্নে বিএনপির কথা বলেছেন ৫২ দশমিক ৮ শতাংশ মানুষ। জামায়াত ও তাদের জোট ৩১ শতাংশ ভোট পেতে পারেন। অন্যদিকে ১৩ দশমিক ২ শতাংশ উত্তরদাতা তাদের পছন্দ প্রকাশই করেননি। এছাড়া উত্তরদাতাদের প্রায় ৬০ শতাংশ গণভোটে হ্যাঁ-এর পক্ষে মত দিয়েছেন। আর ফেব্রুয়ারির নির্বাচনে ভোট দেবেন বলে জানিয়েছেন ৯৩ দশমিক ৩ শতাংশ উত্তরদাতা।
শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারের বিডিবিএল ভবনে এক অনুষ্ঠানে জরিপের ফলাফল তুলে ধরেন ইনোভেশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াৎ সারওয়ার। বিআরএআইএন ও ভয়েস ফর রিফর্ম নামের দুটি নাগরিক প্ল্যাটফর্মের সহযোগিতায় এই জনমত জরিপ পরিচালনা করা হয়। পেপসের প্রথম রাউন্ডের ফলাফল প্রকাশ করা হয়েছিল গত বছরের মার্চে আর দ্বিতীয় রাউন্ডের ফলাফল প্রকাশ করা হয় সেপ্টেম্বরে। প্রথম ও দ্বিতীয় রাউন্ডে অংশ নেওয়া নাগরিকদের নিয়ে টেলিফোনে তৃতীয় রাউন্ডের জরিপ চালানো হয়।
আরো পড়ুন , ২৪ বছর পর খুলনায় আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান
অনুষ্ঠানে জানানো হয়, চলতি জানুয়ারি মাসের ১৬ থেকে ২৭ তারিখ পর্যন্ত ৫ হাজার ১৪৭টি সাক্ষাৎকারের ভিত্তিতে এই জরিপের প্রতিবেদন তৈরি করা হয়েছে। সাক্ষাৎকারদাতাদের বাছাই করা হয় দেশের ৬৪ জেলার গ্রাম ও শহর এলাকা থেকে। ভোটার উপস্থিতি, গণভোট সম্পর্কে জনমত, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরপেক্ষ নির্বাচন সম্পর্কে ধারণা, ভোট দেওয়ার সিদ্ধান্ত ও দলীয় পছন্দ, এই ছয় বিষয়ে নেওয়া হয় মতামত।
রুবাইয়াৎ সারওয়ার জানান, রাউন্ড-৩ জরিপে মূলত ফেব্রুয়ারি ২০২৬-এর জাতীয় নির্বাচন সামনে রেখে ভোটারদের ভোট প্রদানের ইচ্ছা ও নির্বাচনের পরিবেশ নিয়ে জনমত তুলে ধরা হয়েছে।
‘পেপস’-এর তৃতীয় রাউন্ডের ফলাফলে দেখা যাচ্ছে, এই জরিপের আগের রাউন্ডগুলোয় যারা জামায়াত বা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষে ছিলেন, তাদের একটি অংশের সমর্থন বিএনপির দিকে ঘুরে গেছে। আওয়ামী লীগের সমর্থকদের বড় অংশও বিএনপিকে ভোট দেওয়ার কথা বলছেন। জরিপ প্রতিবেদনে বলা হয়, তারেক রহমানের দেশে ফেরা ও খালেদা জিয়ার মৃত্যুর পর উল্লেখযোগ্য সিদ্ধান্তহীন ভোটার বিএনপির দিকে ঝুঁকেছেন।
বিষয় : তারেক রহমান প্রধানমন্ত্রী কনসাল্টিং

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন