দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬

২৪ বছর পর খুলনায় আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী সফরে খুলনা আসছেন সোমবার (২রা ফেব্রুয়ারী)। ইতিমধ্যে বিএনপির চেয়ারম্যানের খুলনায় আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরী হয়েছে। বিএনপির চেয়ারম্যানের খুলনায় আগমনের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মহানগর বিএনপির সাধারন সম্পাদক শফিকুল আলম তুহিন। 

দলীয় নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, আগামী সোমবার প্রায় ২৪ বছর পর তিনি খুলনায় আসছেন। এ উপলক্ষ্যে খুলনার খালিশপুরের প্রভাতি স্কুল মাঠে জনসমাবেশের আয়োজন করা হয়েছে। খুলনায় নির্বাচনী জনসভা সফল করতে বিএনপি ও তার অঙ্গ সংগঠনকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে দলীয়ভাবে। সেভাবেই প্রস্তুতি চলছে। চেয়ারম্যানের এই আগম স্বরণীয় করে রাখতে নেতাকর্মীরা স্বতস্ফূর্তভাবে প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়। এর আগে, ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের আগে তারেক রহমান প্রচারণার অংশ হিসেবে খুলনায় এসেছিলেন।

আরও পড়ুন, নির্বাচন ঘনিয়ে আসতেই বিএনপির দিকে ঝুঁকছে ভোটাররা

খুলনা জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি বলেন, দীর্ঘ সময় পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান খুলনা আসছেন। এ সংবাদ পেয়ে জেলা ও মহানগর তাৎক্ষনিক আলোচনায় বসে। আমরা সার্বিক প্রস্তুতি সম্পন্ন করছি। তিনি আরো বলেন, নেতাকর্মীরা তাকে দেখার জন্য অধির আগ্রহে রয়েছেন। সকলের মধ্যে একটা আনন্দ বিরাজ করছে। খুলনা জেলা বিএনপির নেতৃত্তে লক্ষাধিক নেতাকর্মী আসবে। এছাড়া অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তো থাকবে। 

খুলনা মহানগর বিএনপির সাধারন সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে নগর ও জেলা বিএনপি প্রস্তুতি নিচ্ছে। খুলনার খালিশপুরের প্রভাতি স্কুল মাঠে জনসমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশে প্রায় ৫-৬ লক্ষ নেতাকর্মী উপস্থিত হবে বলে আশা করছি।

বিষয় : খুলনা চেয়ারম্যান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

২৪ বছর পর খুলনায় আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

featured Image

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী সফরে খুলনা আসছেন সোমবার (২রা ফেব্রুয়ারী)। ইতিমধ্যে বিএনপির চেয়ারম্যানের খুলনায় আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরী হয়েছে। বিএনপির চেয়ারম্যানের খুলনায় আগমনের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মহানগর বিএনপির সাধারন সম্পাদক শফিকুল আলম তুহিন। 

দলীয় নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, আগামী সোমবার প্রায় ২৪ বছর পর তিনি খুলনায় আসছেন। এ উপলক্ষ্যে খুলনার খালিশপুরের প্রভাতি স্কুল মাঠে জনসমাবেশের আয়োজন করা হয়েছে। খুলনায় নির্বাচনী জনসভা সফল করতে বিএনপি ও তার অঙ্গ সংগঠনকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে দলীয়ভাবে। সেভাবেই প্রস্তুতি চলছে। চেয়ারম্যানের এই আগম স্বরণীয় করে রাখতে নেতাকর্মীরা স্বতস্ফূর্তভাবে প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়। এর আগে, ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের আগে তারেক রহমান প্রচারণার অংশ হিসেবে খুলনায় এসেছিলেন।

আরও পড়ুন, নির্বাচন ঘনিয়ে আসতেই বিএনপির দিকে ঝুঁকছে ভোটাররা

খুলনা জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি বলেন, দীর্ঘ সময় পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান খুলনা আসছেন। এ সংবাদ পেয়ে জেলা ও মহানগর তাৎক্ষনিক আলোচনায় বসে। আমরা সার্বিক প্রস্তুতি সম্পন্ন করছি। তিনি আরো বলেন, নেতাকর্মীরা তাকে দেখার জন্য অধির আগ্রহে রয়েছেন। সকলের মধ্যে একটা আনন্দ বিরাজ করছে। খুলনা জেলা বিএনপির নেতৃত্তে লক্ষাধিক নেতাকর্মী আসবে। এছাড়া অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তো থাকবে। 

খুলনা মহানগর বিএনপির সাধারন সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে নগর ও জেলা বিএনপি প্রস্তুতি নিচ্ছে। খুলনার খালিশপুরের প্রভাতি স্কুল মাঠে জনসমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশে প্রায় ৫-৬ লক্ষ নেতাকর্মী উপস্থিত হবে বলে আশা করছি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত