দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬

আইটি পার্কের নামে ভুতুড়ে স্থাপনা করেছে আওয়ামী লীগ : খন্দকার মুক্তাদির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সিলেটে আইটি পার্ক করার নামে একটি ভুতুড়ে স্থাপনা তৈরি করেছে আওয়ামী লীগ। বাস্তবে যার কোনো কার্যকর ভূমিকা নেই। বিএনপি এ আইটি পার্ককে সিলেটের তথ্যপ্রযুক্তি খাতের মূলকেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায়। যেখানে আইটি ইন্ডাস্ট্রি গড়ে উঠবে। হাজারও তরুণের চাকরি হবে, হাজারও তরুণ উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হবে। শুক্রবার (২২ জানুয়ারি)  নগরীর শাহপরানের বাহুবলে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মরহুম আফতাব আলী খান ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইফুর রহমান খান হারুনের সভাপতিত্বে উঠান বৈঠক পরিচালনা করেন ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাছুম আহমদ। সভায় বক্তব্য রাখেন- সিভিক্স ভয়েজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পাশা খন্দকার এমবিই, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, সাবেক ছাত্রনেতা তোফায়েল বাসিত তপু, বাহুবল গ্রিন ল্যান্ড জামে মসজিদের পরিচালনা কমিটির সভাপতি মোস্তাফা মেহেদী হাসান খানসহ নেতারা। 

আরও পড়ুন, দায়িত্ব দেন, চাঁদাবাজ আর মাদক ব্যবসায়ীদের ঘুম হারাম করে দেব: হাসনাত আবদুল্লাহ

নগরীর পীর মহল্লায় অনুষ্ঠিত আরেক উঠান বৈঠকে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আগামীর রাজনীতি হবে চাঁদাবাজমুক্ত রাজনীতি।  সিলেটে রাজনৈতিক আশ্রয়ে কোনো চাঁদাবাজ থাকবে না। চাঁদাবাজি নির্মূল করা হবে। কেউ চাঁদাবাজিকে প্রশ্রয় দিলে দলমত নির্বিশেষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।বিএনপি নেতা আব্দুল ওয়াদুদ মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে বক্তব্য রাখেন- মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সাবেক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামিমসহ বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতারা। এতে বিপুলসংখ্যক স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

বিষয় : আওয়ামী লীগ খন্দকার মুক্তাদির আইটি পার্ক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

আইটি পার্কের নামে ভুতুড়ে স্থাপনা করেছে আওয়ামী লীগ : খন্দকার মুক্তাদির

প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সিলেটে আইটি পার্ক করার নামে একটি ভুতুড়ে স্থাপনা তৈরি করেছে আওয়ামী লীগ। বাস্তবে যার কোনো কার্যকর ভূমিকা নেই। বিএনপি এ আইটি পার্ককে সিলেটের তথ্যপ্রযুক্তি খাতের মূলকেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায়। যেখানে আইটি ইন্ডাস্ট্রি গড়ে উঠবে। হাজারও তরুণের চাকরি হবে, হাজারও তরুণ উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হবে। শুক্রবার (২২ জানুয়ারি)  নগরীর শাহপরানের বাহুবলে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মরহুম আফতাব আলী খান ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইফুর রহমান খান হারুনের সভাপতিত্বে উঠান বৈঠক পরিচালনা করেন ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাছুম আহমদ। সভায় বক্তব্য রাখেন- সিভিক্স ভয়েজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পাশা খন্দকার এমবিই, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, সাবেক ছাত্রনেতা তোফায়েল বাসিত তপু, বাহুবল গ্রিন ল্যান্ড জামে মসজিদের পরিচালনা কমিটির সভাপতি মোস্তাফা মেহেদী হাসান খানসহ নেতারা। 

আরও পড়ুন, দায়িত্ব দেন, চাঁদাবাজ আর মাদক ব্যবসায়ীদের ঘুম হারাম করে দেব: হাসনাত আবদুল্লাহ

নগরীর পীর মহল্লায় অনুষ্ঠিত আরেক উঠান বৈঠকে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আগামীর রাজনীতি হবে চাঁদাবাজমুক্ত রাজনীতি।  সিলেটে রাজনৈতিক আশ্রয়ে কোনো চাঁদাবাজ থাকবে না। চাঁদাবাজি নির্মূল করা হবে। কেউ চাঁদাবাজিকে প্রশ্রয় দিলে দলমত নির্বিশেষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।বিএনপি নেতা আব্দুল ওয়াদুদ মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে বক্তব্য রাখেন- মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সাবেক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামিমসহ বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতারা। এতে বিপুলসংখ্যক স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত