দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬

সাতক্ষীরায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ

সাতক্ষীরা সীমান্তে মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টানা বিশেষ অভিযানে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সীমান্তকে মাদকের বিষাক্ত থাবা থেকে মুক্ত করতে চালিয়েছে একের পর এক ঝাঁপিয়ে পড়া অভিযান। এরই অংশ হিসেবে মাত্র এক সপ্তাহে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি।

গত ২৩ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি ২০২৬ পর্যন্ত সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ভোমরা, তলুইগাছা, পদ্মশাখরা, কাকডাঙ্গা ও চান্দুরিয়া বিওপি এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সীমান্তের বিভিন্ন পয়েন্ট থেকে উদ্ধার করা হয় ভারতীয় মদের ২৫ বোতল, ফেন্সিডিল ১৭২ বোতল, ৯০০ পিস ক্যাটাগ্যা ট্যাবলেট এবং উইনসিরাক্স সিরাপ ১১৮ বোতল।

আরও পড়ুন, মধ্যনগর জগন্নাথ জিউর আশ্রমে বিএনপির মতবিনিময় সভা

বিজিবি সূত্রে জানা যায়, মাদক চোরাচালানকারীরা সীমান্তকে ব্যবহার করে তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে—এমন বাস্তবতায় বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। অভিযান চলাকালে সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকা ঘিরে ফেলে মাদক বহনকারীদের পরিকল্পনা নস্যাৎ করে দেয় টহলদল। উদ্ধারকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করে জনসম্মুখে ধ্বংসের জন্য স্টোরে জমা দেওয়া হয়েছে।

স্থানীয়রা বলছেন, বিজিবির এই অভিযান সীমান্তবাসীর মধ্যে স্বস্তি ফিরিয়েছে। তারা মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের আক্রমণাত্মক অভিযান অব্যাহত রাখার দাবি জানান। মাদক কারবারিদের বিরুদ্ধে বিজিবির এই দৃঢ় অবস্থান প্রমাণ করে—সাতক্ষীরা সীমান্ত এখন আর অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল নয়।

বিষয় : অভিযান সাতক্ষীরা মাদক জব্দ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সাতক্ষীরায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ

প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

featured Image

সাতক্ষীরা সীমান্তে মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টানা বিশেষ অভিযানে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সীমান্তকে মাদকের বিষাক্ত থাবা থেকে মুক্ত করতে চালিয়েছে একের পর এক ঝাঁপিয়ে পড়া অভিযান। এরই অংশ হিসেবে মাত্র এক সপ্তাহে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি।

গত ২৩ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি ২০২৬ পর্যন্ত সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ভোমরা, তলুইগাছা, পদ্মশাখরা, কাকডাঙ্গা ও চান্দুরিয়া বিওপি এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সীমান্তের বিভিন্ন পয়েন্ট থেকে উদ্ধার করা হয় ভারতীয় মদের ২৫ বোতল, ফেন্সিডিল ১৭২ বোতল, ৯০০ পিস ক্যাটাগ্যা ট্যাবলেট এবং উইনসিরাক্স সিরাপ ১১৮ বোতল।

আরও পড়ুন, মধ্যনগর জগন্নাথ জিউর আশ্রমে বিএনপির মতবিনিময় সভা

বিজিবি সূত্রে জানা যায়, মাদক চোরাচালানকারীরা সীমান্তকে ব্যবহার করে তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে—এমন বাস্তবতায় বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। অভিযান চলাকালে সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকা ঘিরে ফেলে মাদক বহনকারীদের পরিকল্পনা নস্যাৎ করে দেয় টহলদল। উদ্ধারকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করে জনসম্মুখে ধ্বংসের জন্য স্টোরে জমা দেওয়া হয়েছে।

স্থানীয়রা বলছেন, বিজিবির এই অভিযান সীমান্তবাসীর মধ্যে স্বস্তি ফিরিয়েছে। তারা মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের আক্রমণাত্মক অভিযান অব্যাহত রাখার দাবি জানান। মাদক কারবারিদের বিরুদ্ধে বিজিবির এই দৃঢ় অবস্থান প্রমাণ করে—সাতক্ষীরা সীমান্ত এখন আর অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল নয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত