দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

র‌্যাবের অভিযানে ফরিদপুরে লুট হওয়া গ্রেনেড ও গুলি উদ্ধার

ফরিদপুর কোতয়ালী থানা থেকে লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদের একটি অংশ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১০। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে তিনটি অবিস্ফোরিত শক্তিশালী গ্রেনেডসহ ৭১টি কার্তুজ রয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে র‌্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে ফরিদপুর শহরের বিএডিসি অফিসের দক্ষিণ পাশে এক বিশেষ অভিযান চালানো হয়। চরকমলাপুরগামী সড়কের পাশে একটি বিদ্যুতের খুঁটি সংলগ্ন ঝোপঝাড়ের ভেতর পরিত্যক্ত অবস্থায় এসব গোলাবারুদ পাওয়া যায়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে,অবিস্ফোরিত গ্রেনেড: ৩টি (ধাতব লিভার সংযুক্ত), শটগান কার্তুজ: ৪১টি, গ্যাস গান কার্তুজ (সদৃশ): ৩০টি প্রাথমিক তদন্তে র‌্যাব জানিয়েছে, উদ্ধার হওয়া এই সরঞ্জামগুলো গত ৫ আগস্ট ২০২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে কোতয়ালী থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্রাগারের অংশ। দুষ্কৃতিকারীরা এসব অস্ত্র লুট করে জনমনে আতঙ্ক সৃষ্টি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুত করেছিল বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন, কালকিনিতে যৌথবাহিনীর অভিযানে একজন নারী ইয়াবা ব্যবসায়ী আটক

র‌্যাব-১০-এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম জানান, উদ্ধারকৃত গ্রেনেডগুলো সচল ও অবিস্ফোরিত থাকায় তা জননিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। তিনি আরো বলেন "রাষ্ট্রীয় স্বার্থ রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতে আমরা বদ্ধপরিকর। স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় র‌্যাব সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করছে। উল্লেখ্য, গত ৫ আগস্টের পর থেকে সারাদেশে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ তৎপরতা চালিয়ে আসছে। ফরিদপুরের এই উদ্ধার অভিযান সেই ধারাবাহিক প্রক্রিয়ারই একটি অংশ।

বিষয় : উদ্ধার ফরিদপুর অভিযান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

র‌্যাবের অভিযানে ফরিদপুরে লুট হওয়া গ্রেনেড ও গুলি উদ্ধার

প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

featured Image

ফরিদপুর কোতয়ালী থানা থেকে লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদের একটি অংশ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১০। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে তিনটি অবিস্ফোরিত শক্তিশালী গ্রেনেডসহ ৭১টি কার্তুজ রয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে র‌্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে ফরিদপুর শহরের বিএডিসি অফিসের দক্ষিণ পাশে এক বিশেষ অভিযান চালানো হয়। চরকমলাপুরগামী সড়কের পাশে একটি বিদ্যুতের খুঁটি সংলগ্ন ঝোপঝাড়ের ভেতর পরিত্যক্ত অবস্থায় এসব গোলাবারুদ পাওয়া যায়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে,অবিস্ফোরিত গ্রেনেড: ৩টি (ধাতব লিভার সংযুক্ত), শটগান কার্তুজ: ৪১টি, গ্যাস গান কার্তুজ (সদৃশ): ৩০টি প্রাথমিক তদন্তে র‌্যাব জানিয়েছে, উদ্ধার হওয়া এই সরঞ্জামগুলো গত ৫ আগস্ট ২০২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে কোতয়ালী থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্রাগারের অংশ। দুষ্কৃতিকারীরা এসব অস্ত্র লুট করে জনমনে আতঙ্ক সৃষ্টি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুত করেছিল বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন, কালকিনিতে যৌথবাহিনীর অভিযানে একজন নারী ইয়াবা ব্যবসায়ী আটক

র‌্যাব-১০-এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম জানান, উদ্ধারকৃত গ্রেনেডগুলো সচল ও অবিস্ফোরিত থাকায় তা জননিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। তিনি আরো বলেন "রাষ্ট্রীয় স্বার্থ রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতে আমরা বদ্ধপরিকর। স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় র‌্যাব সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করছে। উল্লেখ্য, গত ৫ আগস্টের পর থেকে সারাদেশে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ তৎপরতা চালিয়ে আসছে। ফরিদপুরের এই উদ্ধার অভিযান সেই ধারাবাহিক প্রক্রিয়ারই একটি অংশ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত