বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের মাঝে দেশের মানুষ নতুন করে আশার আলো দেখতে পাচ্ছে। তারেক রহমান যেখানে যাচ্ছেন সেখানেই লাখো মানুষের ঢল নামছে। মানুষ তার মধ্যে ভবিষ্যতের নেতৃত্ব দেখতে পাচ্ছে-যে নেতা জনগণকে ভালো কিছু দেওয়ার কথা বলছেন, স্বপ্ন দেখাচ্ছেন। বুধবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের দেহন ময়দান মাঠে আয়োজিত এক নির্বাচনী পথসভায় একথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, তারেক রহমান ক্ষমতায় গেলে মায়েদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে এবং যুব সমাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, গত ১৫ বছর ধরে ফ্যাসিস্ট হাসিনা সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। এবার মানুষ ভোট দিতে চায়। আমরা ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছি, মিথ্যা মামলায় হয়রানি হয়েছি। হিন্দু-মুসলিমসহ সব ধর্মের ভাই-বোনেরা এবার নির্ভয়ে ভোট দিতে চায়।
আরও পড়ুন, দুর্নীতি প্রশ্নে জামায়াতের দুই মন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তারেক রহমানের
তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, “আপনারা ভয় পাবেন না, নিশ্চিন্তে ভোটকেন্দ্রে যাবেন।” বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, এখন আমরা একটু শান্তিতে ঘুমাতে পারছি। আর ধানক্ষেতে রাত কাটাতে হচ্ছে না, মিথ্যা মামলার আতঙ্কও অনেকটা কমেছে। তিনি আরও বলেন, “আমরা প্রতিশোধের রাজনীতি চাই না, প্রতিহিংসার পথেও হাঁটবো না। এই দেশে আবারও শান্তি ও সহাবস্থান প্রতিষ্ঠা করতে চাই।” পথসভার শেষদিকে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিষয় : বিএনপি মির্জা ফখরুল তারেক রহমান

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন