দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩৭ হাজারের বেশি বিজিবি মোতায়েন

জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী জানিয়েছেন, নির্বাচনে সারা দেশে ৩৭ হাজারেরও অধিক সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন থাকবে। দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৬টি উপজেলা ব্যতীত সর্বমোট ৪৮৯টি উপজেলায় বিজিবি জাতীয় সংসদ নির্বাচনে অর্পিত দায়িত্ব পালন করবে। পাশাপাশি সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে। সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধীন পাঁচবিবি-হিলি সড়কের নাকুরগাছি এলাকায় বিজিবি চেক পোস্টে এক প্রেস কনফারেন্সের মাধ্যমে তিনি এ কথা জানান।

কর্নেল লতিফুল বারী জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) ওপর অর্পিত দায়িত্ব পালনে প্রস্তুত। পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে। সেই সঙ্গে নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। 

তিনি জানান, নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের সব নির্দেশনা অনুসরণ করে এই বাহিনী সম্পূর্ণ নিরপেক্ষ থেকে, সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে। কর্নেল লতিফুল বারী জানান, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটাররা যেন নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, এ লক্ষ্যে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে। 

আরও পড়ুন, কক্সবাজারে ট্যুরিস্ট পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক, ছিনতাই মোবাইল উদ্ধার

নির্বাচনকালীন মোতায়েনের অংশ হিসেবে জয়পুরহাট জেলার ২টি আসনে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) কর্তৃক পর্যাপ্তসংখ্যক বিজিবি সদস্য নিয়োগ করা হবে। এ ছাড়া জয়পুরহাট সদর উপজলার ৩টি ইউনিয়ন ও পাঁচবিবি উপজেলায় জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) কর্তৃক পর্যাপ্ত সংখ্যক বিজিবি সদস্য নিয়োগ করে এককভাবে দায়িত্ব পালন করবে, সর্বমোট ২৪ প্লাটুন প্রায় আনুমানিক ৫০০ জনের অধিক বিজিবি সদস্য নির্বাচনী কর্তব্যে পালনে নিয়োগ করা হবে বলে জানান কর্নেল লতিফুল বারী। 

তিনি বলেন, সীমান্ত এলাকায় এ লক্ষ্যে ইতিমধ্যেই বিভিন্ন যানবাহনে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি শুরু করেছে বিজিবি। সংবাদ সম্মেলনে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবির) সহকারী পরিচালক আল ইমরানসহ পাঁচবিবি বিশেষ ক্যাম্পের দায়িত্বরত অফিসার এবং বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

বিষয় : নির্বাচন জয়পুরহাট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩৭ হাজারের বেশি বিজিবি মোতায়েন

প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত