দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬

ঢাকা-৮ আসনে এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবার ডিম নিক্ষেপ

নির্বাচনী প্রচারে ১১ দলীয় জোট সমর্থিত ঢাকা-৮ আসনের এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবার ডিম ছুড়ে মারা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানী ঢাকার শান্তিনগরে হাবীবুল্লাহ বাহার কলেজে এ ঘটনা ঘটে। এ সময় বিএনপির পক্ষ থেকে হামলা চালানো হয় বলে অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল  ঢাকা-৮ আসনের অন্তর্ভুক্ত ফকিরাপুলে দলটির স্থানীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই অভিযোগ করেন।

দলটির ভাষ্য, নাসীরুদ্দীন পাটওয়ারী গতকাল রাজধানীর হাবীবুল্লাহ বাহার কলেজে এক পিঠা উৎসব অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে গেলে প্রথমে তাঁকে প্রবেশে বাধা দেওয়া হয়। পরে ভেতরে গেলে নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারা হয় এবং তাঁকে ও তাঁর সঙ্গে থাকা নেতাকর্মীদের ওপর হামলা করা হয়। এর আগে গত সোমবার ঢাকা-১৮ আসনের প্রার্থী আরিফুল ইসলাম আদিবের ওপরও বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি আঘাত হয়, তাহলে পাল্টা আঘাত আসবে। একদলের প্রার্থীদের দিকে ডিম নিক্ষেপ করা হলে অন্যদলের প্রার্থীদের ওপরও ডিম পড়বে। আমরা এই ধরনের কোনো পরিবেশ চাই না। তবে নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন যদি নীরব ভূমিকা পালন করে, তবে আমাদের যা করণীয় আমরা তাই করব।’ গত কয়েক দিনে দেশের ছয় থেকে সাতটি জেলায় ১১ দলের অন্যতম শরিক দল জামায়াতে ইসলামীর নারী কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করে এনসিপির আহ্বায়ক বলেন, ‘নির্বাচন কমিশন ও পুলিশের নীরবতার সুযোগে একটি বিশেষ দল ও জোট আচরণবিধি লঙ্ঘন করে সুবিধা নিচ্ছে, যা লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করছে।

বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘আপনারা যদি আওয়ামী লীগের কায়দায়, সন্ত্রাসী কায়দায় প্রতিদ্বন্দ্বীকে মাঠ থেকে সরাতে চান, তবে আওয়ামী লীগের সঙ্গে আপনাদের পার্থক্য কী? আপনারা আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য মঞ্চে জয় বাংলা স্লোগান দিচ্ছেন। কিন্তু মনে রাখবেন, গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে জনগণ সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেবে না।’ নাহিদ বলেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে আপনারা বেয়াদব বলছেন। কিন্তু ১২ ফেব্রুয়ারি জনগণই ব্যালটের মাধ্যমে নির্ধারণ করবে, কে বেয়াদব আর কে গ্যাংস্টার।’ সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, হাবীবুল্লাহ বাহার কলেজে যাওয়ার পর তাঁদের ওপর ইট-পাটকেল ও ডিম নিক্ষেপ করা হয়।

পুলিশের উপস্থিতিতেই আমাদের ভাইদের ওপর উপর্যুপরি কিল, ঘুষি ও লাথি মারা হয়েছে। আমাদের নারী সদস্যদের ওপর বরফ নিক্ষেপ করা হয়েছে, যার ফলে একজনের মাথায় চারটি সেলাই লেগেছে।’ হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে মির্জা আব্বাসের ভাগনে আদিত্যর নাম উল্লেখ করে তিনি বলেন, এ ছাড়া হামলায় হাবীবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আসাদুজ্জামান মাসুদ, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য শাহিন উদ্দিন মল্লিক এবং সাবেক যুগ্ম আহ্বায়ক শরিফ সরাসরি নেতৃত্ব দিয়েছেন।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহবান জানিয়ে নাসীরুদ্দীন বলেন, ‘তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে, তিনি দলে সন্ত্রাসীদের পুষবেন, নাকি পরিষ্কার করবেন। আমি অনুরোধ করব, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মির্জা আব্বাসকে যেন বিএনপি থেকে বহিষ্কার করা হয়।’ আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সাধারণ জনগণকে ভোটের মাধ্যমে এই ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ জবাব দেওয়ার আহবান জানান ঢাকা-৮-এর এনসিপির এই প্রার্থী।

আরও পড়ুন, খুলনায় বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবনের আলোকচিত্র প্রদর্শনী

হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল : নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে গতকাল বিকেল ৪টায় রাজধানীর শান্তিনগর বাজারের সামনে থেকে বিক্ষোভ মিছিল করেন ১১ দলীয় নির্বাচনী জোটের নেতাকর্মীরা। মিছিলে জামায়াতে ইসলাম, এনসিপিসহ অন্যান্য জোট শরিকদলের কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

জামায়াতের নিন্দা : নাসীরুদ্দীন পাটওয়ারীকে নির্বাচনী কাজে বাধা প্রদান ও তাঁর ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার আহবান জানিয়েছে দলটি। গতকাল জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানান। বিবৃতিতে তিনি বলেন, ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সমর্থিত সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী দুপুরে রাজধানীর শান্তিনগর এলাকায় নির্বাচনী গণসংযোগে গেলে একটি বড় দলের চিহ্নিত সন্ত্রাসীরা তাঁর ওপর হামলা চালায়। এই ন্যক্কারজনক সন্ত্রাসী হামলার ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিষয় : প্রচার ডিম নাসীরুদ্দীন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ঢাকা-৮ আসনে এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবার ডিম নিক্ষেপ

প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত