দৈনিক সংবাদ দিগন্ত

নির্বাচনী প্রচারে শুভশ্রী

পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার নির্বাচনী প্রচারে মাঠে নামছেন টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী।স্বামী রাজ চক্রবর্তী-এর পক্ষে বারাকপুরে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন তিনি।আজ থেকেই সংশ্লিষ্ট এলাকায় জনসংযোগ কার্যক্রম শুরু করার কথা রয়েছে এই জনপ্রিয় অভিনেত্রীর।জানা গেছে, তার অংশগ্রহণকে ঘিরে এলাকায় ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।আরো পড়ুন , মুখ খুললেন পূজা চেরিসমর্থক ও দলীয় কর্মীদের মধ্যে দেখা গেছে বাড়তি উদ্দীপনা।নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শুভশ্রী রোড শো ও সরাসরি ভোটারদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেবেন।দলীয় সূত্র বলছে, তার জনপ্রিয়তা ভোটারদের আকৃষ্ট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

নির্বাচনী প্রচারে শুভশ্রী