দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬

নতুন স্বৈরাচারের সুযোগ নেই বাংলাদেশে : সারজিস

জোটের শাপলা কলির প্রার্থী সারজিস আলম

ন্যূনতম জ্ঞান ও শিক্ষা না রেখে মানুষকে যারা বিভ্রান্ত করে, তারা নতুন করে স্বৈরাচার হতে চায়। এই বাংলাদেশে আমরা কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেব না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনের ১১ দলীয় জোটের শাপলা কলির প্রার্থী সারজিস আলম।মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নে প্রচারণা ও উঠান বৈঠকে এসব কথা বলেন সারজিস। 

এ সময় গ্রামের প্রত্যন্ত অঞ্চলের ভোটারদের সঙ্গে তাদের সমস্যার কথা শুনেন তিনি।এ সময় গণভোট নিয়ে সারজিস বলেন, ‘গণভোটে হ্যাঁ ভোট দিলে ৭১ থাকবে না- এই থাকবে না, ওই থাকবে না! আমরা মনে করি এ কথা বলা মানুষদের ন্যূনতম জ্ঞান ও শিক্ষা নেই। সংস্কারের পক্ষে না থেকে যারা মানুষকে বিভ্রান্ত করে- আমরা মনে করি তারা নতুন করে স্বৈরাচার হতে চায়। এই বাংলাদেশে কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেওয়া হবে না।’

আরো পড়ুন , নির্বাচনকালীন নিরপেক্ষতা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্বপূর্ণ : নুর

তিনি বলেন, ‘আমাদের ভুললে চলবে না, এই নতুন বাংলাদেশটা এক হাজারেরও- বেশি শহীদের জীবনের বিনিময়ে পেয়েছি। অসংখ্য মানুষ রক্ত ঝরিয়েছে এখানে। এটার মূলকারণ ছিল বাংলাদেশের মানুষ সংস্কার চাচ্ছিল। পরিবর্তন চাচ্ছিল।’

তিনি আরও বলেন, ‘এ সংস্কারটা হবে জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে। আর এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে লাগবে। যারা নতুন করে স্বৈরাচার হতে চাইবে, ফ্যাসিস্ট হতে চাইবে- তারা চাইবে এই গণভোটটা যেন বাস্তবায়ন না হয়। গণভোট যেন না দেয়া হয়।’

বিষয় : এনসিপি স্বৈরাচার ন্যূনতম

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

নতুন স্বৈরাচারের সুযোগ নেই বাংলাদেশে : সারজিস

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

featured Image

ন্যূনতম জ্ঞান ও শিক্ষা না রেখে মানুষকে যারা বিভ্রান্ত করে, তারা নতুন করে স্বৈরাচার হতে চায়। এই বাংলাদেশে আমরা কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেব না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনের ১১ দলীয় জোটের শাপলা কলির প্রার্থী সারজিস আলম।মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নে প্রচারণা ও উঠান বৈঠকে এসব কথা বলেন সারজিস। 

এ সময় গ্রামের প্রত্যন্ত অঞ্চলের ভোটারদের সঙ্গে তাদের সমস্যার কথা শুনেন তিনি।এ সময় গণভোট নিয়ে সারজিস বলেন, ‘গণভোটে হ্যাঁ ভোট দিলে ৭১ থাকবে না- এই থাকবে না, ওই থাকবে না! আমরা মনে করি এ কথা বলা মানুষদের ন্যূনতম জ্ঞান ও শিক্ষা নেই। সংস্কারের পক্ষে না থেকে যারা মানুষকে বিভ্রান্ত করে- আমরা মনে করি তারা নতুন করে স্বৈরাচার হতে চায়। এই বাংলাদেশে কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেওয়া হবে না।’

আরো পড়ুন , নির্বাচনকালীন নিরপেক্ষতা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্বপূর্ণ : নুর

তিনি বলেন, ‘আমাদের ভুললে চলবে না, এই নতুন বাংলাদেশটা এক হাজারেরও- বেশি শহীদের জীবনের বিনিময়ে পেয়েছি। অসংখ্য মানুষ রক্ত ঝরিয়েছে এখানে। এটার মূলকারণ ছিল বাংলাদেশের মানুষ সংস্কার চাচ্ছিল। পরিবর্তন চাচ্ছিল।’

তিনি আরও বলেন, ‘এ সংস্কারটা হবে জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে। আর এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে লাগবে। যারা নতুন করে স্বৈরাচার হতে চাইবে, ফ্যাসিস্ট হতে চাইবে- তারা চাইবে এই গণভোটটা যেন বাস্তবায়ন না হয়। গণভোট যেন না দেয়া হয়।’

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত