মহান মে দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ এবং অধিকার প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে তিনি বলেন, আন্তর্জাতিক পর্যায়ে বহু আগেই ন্যূনতম মজুরির ধারণা প্রতিষ্ঠিত হলেও বাংলাদেশ এখনো একটি স্ট্যান্ডার্ড ন্যূনতম মজুরি নির্ধারণ করতে পারেনি।রিজভী তার বক্তব্যে জার্মানির সাবেক চ্যান্সেলর অটো ভন বিসমার্কের উদাহরণ টেনে বলেন, শ্রমিক অধিকার প্রতিষ্ঠার বিষয়টি দীর্ঘদিনের বৈশ্বিক আন্দোলনের ফল। কিন্তু দেশের বাস্তবতায় এখনো শ্রমিকরা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন।আরো পড়ুন , নেতারা বদলায়, শ্রমিকের ভাগ্য বদলায় না: শফিকুর রহমানতিনি আরও জানান, দেশের বিভিন্ন লেবার কোর্ট ও ট্রাইব্যুনালে প্রায় ২৭ হাজার ৫০০ মামলা ঝুলে আছে, যা শ্রমিকদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। দ্রুত এসব মামলার নিষ্পত্তি করে শ্রমিকদের কর্মক্ষেত্রে মনোযোগী করার আহ্বান জানান তিনি।পাটশিল্প প্রসঙ্গে রিজভী বলেন, বন্ধ হয়ে যাওয়া জুট মিলগুলো পুনরায় চালু করা গেলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে এবং বিপুলসংখ্যক শ্রমিক কর্মসংস্থানের সুযোগ পাবে।এছাড়া তিনি অভিযোগ করেন, অতীতে কিছু বিদ্যুৎকেন্দ্র পরিকল্পিতভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, যা দেশের জ্বালানি খাতের জন্য ক্ষতিকর হয়েছে।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খানসহ শীর্ষ নেতারা বক্তব্য দেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।