দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬

টাঙ্গাইলে ‘ব্যাক টু নাইন্টিজ’ কনসার্ট শনিবার, ফিরবে নব্বই দশকের ব্যান্ড সংগীতের সেই উন্মাদনা

মাটি খননের সময় সন্ধান পাওয়া গেল ‘ইস্ট পাকিস্তান পুলিশ, টাঙ্গাইল’ লেখা দুটি লোহার বাক্স

কসবায় ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার, পলাতক আরও একজন

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার

রায়পুরায় আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৫ ঘণ্টার যৌথ অভিযান, গ্রেপ্তার একাধিক হত্যা মামলার আসামি

রায়পুরায় মোবাইল কোর্টের অভিযান, চার প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

মানবিক পুলিশিংয়ের উজ্জ্বল দৃষ্টান্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

গঙ্গাচড়ায় সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রায়হান সিরাজী

ভৈরবে বগি লাইনচ্যুত, ৮ ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল

ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

দীর্ঘ ৮ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ভৈরবে আটকে থাকা পর্যটক এক্সপ্রেস ট্রেন চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়ার মাধ্যমে ট্রেন চলাচল শুরু হয়।এ ঘটনায় লাইনম্যানের গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখছেন রেলওয়ে কর্মকর্তারা। ইতোমধ্যে তদন্তের জন্য ৪ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন বিভাগীয় রেলওয়ে ম্যানেজার কামরুজ্জামান (ডিআরএম)।

আরো পড়ুন , নির্বাচনী নিরাপত্তায় মোংলায় নৌবাহিনীর তৎপরতা জনমনে স্বস্তি

ভৈরব রেলওয়ে স্টেশন সূত্র জানায়, সোমবার রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসে (চট্টগ্রাম মেইল) ঢাকা মেইল-২ (ডাউন) ট্রেন। রাত ২টা ৪০ মিনিটে ভৈরবে পৌঁছালে বিরতির ৪০ মিনিট পর ৩টা ২০ মিনিটে ভৈরব থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে ট্রেনটি। তবে স্টেশনের অদূরে কয়েক মিনিট যেতে না যেতেই সিগন্যাল পয়েন্টে ট্রেনের ইঞ্জিন থেকে চার নম্বর বগির সামনের দুইটি চাকা লাইনচ্যুত হয়।

এ ঘটনার পরে ঢাকার সঙ্গে পূর্বাঞ্চল জোনের সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ ৮ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন ও ঢাকাগামী এগারো সিন্দুর এক্সপ্রেস ট্রেন ভৈরবে আটকে থাকে। অপরদিকে কুলিয়ারচর স্টেশনে বিজয় এক্সপ্রেস ট্রেন, নরসিংদীর দৌলতকান্দিতে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেন, চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন, খানা বাড়িতে ও ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে তুর্ণা নিশিতা ও তিতাস কমিউটার ট্রেন আটকে থাকে।

বিষয় : গাফিলতি ট্রেন ভৈরব

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

ভৈরবে বগি লাইনচ্যুত, ৮ ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x