দৈনিক সংবাদ দিগন্ত

ভৈরবে বগি লাইনচ্যুত, ৮ ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল

দীর্ঘ ৮ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ভৈরবে আটকে থাকা পর্যটক এক্সপ্রেস ট্রেন চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়ার মাধ্যমে ট্রেন চলাচল শুরু হয়।এ ঘটনায় লাইনম্যানের গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখছেন রেলওয়ে কর্মকর্তারা। ইতোমধ্যে তদন্তের জন্য ৪ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন বিভাগীয় রেলওয়ে ম্যানেজার কামরুজ্জামান (ডিআরএম)।আরো পড়ুন , নির্বাচনী নিরাপত্তায় মোংলায় নৌবাহিনীর তৎপরতা জনমনে স্বস্তিভৈরব রেলওয়ে স্টেশন সূত্র জানায়, সোমবার রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসে (চট্টগ্রাম মেইল) ঢাকা মেইল-২ (ডাউন) ট্রেন। রাত ২টা ৪০ মিনিটে ভৈরবে পৌঁছালে বিরতির ৪০ মিনিট পর ৩টা ২০ মিনিটে ভৈরব থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে ট্রেনটি। তবে স্টেশনের অদূরে কয়েক মিনিট যেতে না যেতেই সিগন্যাল পয়েন্টে ট্রেনের ইঞ্জিন থেকে চার নম্বর বগির সামনের দুইটি চাকা লাইনচ্যুত হয়।এ ঘটনার পরে ঢাকার সঙ্গে পূর্বাঞ্চল জোনের সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ ৮ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন ও ঢাকাগামী এগারো সিন্দুর এক্সপ্রেস ট্রেন ভৈরবে আটকে থাকে। অপরদিকে কুলিয়ারচর স্টেশনে বিজয় এক্সপ্রেস ট্রেন, নরসিংদীর দৌলতকান্দিতে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেন, চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন, খানা বাড়িতে ও ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে তুর্ণা নিশিতা ও তিতাস কমিউটার ট্রেন আটকে থাকে।

ভৈরবে বগি লাইনচ্যুত, ৮ ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল