দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬

তাহাজ্জুদের পরেই তারা সিল মারার পরিকল্পনা করছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করে বলেছেন, বলা হচ্ছে তাহাজ্জুদ নামাজের পর ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে। তাহজ্জুদের পরেই তারা সিল মারার পরিকল্পনা করছে। ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা করছে। তিনি বলেন, ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতা–কর্মীরা এসব ষড়যন্ত্র রুখে দেবেন। সোমবার রাত ৯টার দিকে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের রামগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয় মাঠে এক সমাবেশে এ কথা বলেন নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি যাতে ভোটাররা উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে জন্য ১১–দলীয় জোটের নেতা–কর্মীরা ভোটকেন্দ্র পাহারায় থাকবেন। যারা ভোটদানে বাধা সৃষ্টি করবে কিংবা নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হবে, তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এনসিপির আহ্বায়ক বলেন, ‘কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড একটি প্রতারণার প্যাকেজ। বাংলাদেশের সংকট এখন ফ্যামিলি কার্ড নয়। দেশের প্রকৃত সংকট হলো অর্থনীতিকে চাঙা করা, ঋণখেলাপি ও লুটেরাদের বিচারের আওতায় আনা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করা। আমরা এসব বিষয় সামনে রেখে পরিকল্পনা ও ইশতেহার নিয়ে কথা বলছি।’

নাহিদ ইসলাম বলেন, এনসিপি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নারীদের নিরাপত্তা নিয়ে কথা বলছে। নির্বাচনের সময় ঘরে ঘরে গিয়ে মানুষের আস্থা অর্জন এবং ভোটের দিন সবাইকে কেন্দ্রে আনার জন্য নেতা–কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বানও জানান নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম আরও বলেন, এবারের নির্বাচন কেবল ক্ষমতার পালাবদলের নয়; এটি রাষ্ট্রকাঠামো সংস্কার, গণতন্ত্র ও ইনসাফ প্রতিষ্ঠার নির্বাচন।

আরও পড়ুন, আল্লাহর নামে তিনবার শপথ, জামায়াত আমিরের প্রতিশ্রুতি

সমাবেশে নাহিদ ইসলাম এনসিপির প্রার্থী মাহবুব আলমের পক্ষে শাপলা কলি প্রতীকে ভোট চান। মাহবুব আলম সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই। তিনি রামগঞ্জ উপজেলা বিএনপির ইছাপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আজিজুর রহমানের ছেলে। সমাবেশ শেষে নাহিদ ইসলাম দলীয় প্রার্থী মাহবুব আলমকে শাপলাকলি প্রতীক হাতে তুলে দিয়ে উপস্থিত জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেন। সমাবেশে সভাপতিত্ব করেন রামগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির নাজমুল হাসান পাটোয়ারী। বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া, কেন্দ্রীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম, লক্ষ্মীপুর-১ আসনের প্রার্থী ও এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলমসহ অন্যরা।

বিষয় : পরিকল্পনা নাহিদ ইসলাম তাহাজ্জুদ সিল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

তাহাজ্জুদের পরেই তারা সিল মারার পরিকল্পনা করছে: নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত