দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬

আল্লাহর নামে তিনবার শপথ, জামায়াত আমিরের প্রতিশ্রুতি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতি আমাদের ওপর দায়িত্ব অর্পণ করলে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম জনগণের সম্পদের ওপর আমরা হাত দেব না।মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।  

জামায়াত আমির বলেন, আমরা জনগণের চৌকিদার হয়ে আমানত হেফাজত করব। নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্পদ বৃদ্ধি হতে দেব না। প্রতিবছর আয় ব্যয়ের হিসাব তুলে ধরব। চাঁদাবাজদের পুনর্বাসন নয় বরং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। যাতে তাদের আর চাঁদাবাজিতে জড়াতে না হয়।শফিকুর রহমান বলেন, মেহেরপুর ছোট জেলা, মাত্র তিনটি উপজেলা। মানুষ একে অপরকে চেনে। অথচ এই জেলাও চাঁদাবাজদের দখলে চলে গেছে। জনগণের রায়ে আমরা ক্ষমতায় গেলে এই মানুষগুলোর দায়িত্ব আমরা নেব। তাদের কাজ দেব, যাতে চাঁদাবাজি করতে না হয়।

আরো পড়ুন , জীবনের শেষ সময়ে এসে ভোটের মাঠে শেষ লড়াই : ফখরুল

বিগত সব সরকারের সমালোচনা করে তিনি বলেন, কেউ বলতে পারবে না আমাদের সময় দুর্নীতি হয় নাই। কেউ বলতে পারবে না আমাদের সময় দেশের মানুষের সম্পদ লুট হয় নাই। কেউ বলতে পারবে না আমাদের সময় ব্যাংক ডাকাতি হয় নাই। তারা বলতে পারবে না আমাদের শিশুদের ভবিষ্যতের শিক্ষা দিতে পারে নাই।গত ৫৪ বছরের শাসকদের সমালোচনা করে তিনি বলেন, এই সময়ের মধ্যে দেশে ইনসাফ প্রতিষ্ঠা হয়নি। তরুণ সমাজ মাদক ও নানা অপকর্মে জড়িয়ে পড়েছে। তাদের জন্য আমাদের মায়া হয়। দায়িত্ব পেলে দেশকে ফুলের মতো সাজাবো, যাতে মানুষ দেশ নিয়ে গর্ব করতে পারে।

চাঁদাবাজি ও দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, আমরা চাঁদাবাজি করবো না, দুর্নীতি করবো না, দুর্নীতিকে প্রশ্রয়ও দেব না। মানুষ ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কাকে ভোট দেবে।বেকার ভাতা প্রসঙ্গে তিনি বলেন, আমরা বেকার ভাতা দেব না, রাষ্ট্রের টাকা থাকলেও না। ভাতা দিলে বেকারত্ব কমে না, বরং বাড়ে। আমরা ভাতা নয়, কাজ দেব।তরুণদের শক্তিতেই দেশ এগিয়ে যাবে। সেই লক্ষে যুব সমাজকে প্রস্তুত করা হচ্ছে।

বিষয় : জামায়াত শপথ প্রতিশ্রুতি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

আল্লাহর নামে তিনবার শপথ, জামায়াত আমিরের প্রতিশ্রুতি

প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

featured Image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতি আমাদের ওপর দায়িত্ব অর্পণ করলে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম জনগণের সম্পদের ওপর আমরা হাত দেব না।মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।  

জামায়াত আমির বলেন, আমরা জনগণের চৌকিদার হয়ে আমানত হেফাজত করব। নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্পদ বৃদ্ধি হতে দেব না। প্রতিবছর আয় ব্যয়ের হিসাব তুলে ধরব। চাঁদাবাজদের পুনর্বাসন নয় বরং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। যাতে তাদের আর চাঁদাবাজিতে জড়াতে না হয়।শফিকুর রহমান বলেন, মেহেরপুর ছোট জেলা, মাত্র তিনটি উপজেলা। মানুষ একে অপরকে চেনে। অথচ এই জেলাও চাঁদাবাজদের দখলে চলে গেছে। জনগণের রায়ে আমরা ক্ষমতায় গেলে এই মানুষগুলোর দায়িত্ব আমরা নেব। তাদের কাজ দেব, যাতে চাঁদাবাজি করতে না হয়।

আরো পড়ুন , জীবনের শেষ সময়ে এসে ভোটের মাঠে শেষ লড়াই : ফখরুল

বিগত সব সরকারের সমালোচনা করে তিনি বলেন, কেউ বলতে পারবে না আমাদের সময় দুর্নীতি হয় নাই। কেউ বলতে পারবে না আমাদের সময় দেশের মানুষের সম্পদ লুট হয় নাই। কেউ বলতে পারবে না আমাদের সময় ব্যাংক ডাকাতি হয় নাই। তারা বলতে পারবে না আমাদের শিশুদের ভবিষ্যতের শিক্ষা দিতে পারে নাই।গত ৫৪ বছরের শাসকদের সমালোচনা করে তিনি বলেন, এই সময়ের মধ্যে দেশে ইনসাফ প্রতিষ্ঠা হয়নি। তরুণ সমাজ মাদক ও নানা অপকর্মে জড়িয়ে পড়েছে। তাদের জন্য আমাদের মায়া হয়। দায়িত্ব পেলে দেশকে ফুলের মতো সাজাবো, যাতে মানুষ দেশ নিয়ে গর্ব করতে পারে।

চাঁদাবাজি ও দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, আমরা চাঁদাবাজি করবো না, দুর্নীতি করবো না, দুর্নীতিকে প্রশ্রয়ও দেব না। মানুষ ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কাকে ভোট দেবে।বেকার ভাতা প্রসঙ্গে তিনি বলেন, আমরা বেকার ভাতা দেব না, রাষ্ট্রের টাকা থাকলেও না। ভাতা দিলে বেকারত্ব কমে না, বরং বাড়ে। আমরা ভাতা নয়, কাজ দেব।তরুণদের শক্তিতেই দেশ এগিয়ে যাবে। সেই লক্ষে যুব সমাজকে প্রস্তুত করা হচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত