দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬

মাদকের ছোবলে পুড়ছে স্বপ্নের টাকা, বিপর্যয়ের মুখে অর্থনীতি

মাদক ব্যানিজ্যের ভয়াল আগ্রাসনে ধ্বংসের পথে সমাজ ও অর্থনীতি। শুধু মানুষের জীবনই নয়, প্রতিদিন নষ্ট হয়ে যাচ্ছে স্বপ্ন পূরণের অন্যতম মাধ্যম—টাকা। সাম্প্রতিক সময়ে বাজারে প্রচলিত বহু নোট আংশিক বা সম্পূর্ণ পুড়ে যাওয়া ও নষ্ট অবস্থায় পাওয়া যাচ্ছে, যার পেছনে বড় কারণ হিসেবে উঠে আসছে মাদকসেবীদের অবহেলা ও অসচেতনতা।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগে যেখানে ৩০টি টাকার নোটের মধ্যে প্রায় সবগুলোই সচল থাকত, বর্তমানে সেখানে অন্তত ২০টি নোট ছেঁড়া, পোড়া কিংবা অচল অবস্থায় পাওয়া যাচ্ছে। এতে সাধারণ মানুষ প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন এবং ব্যাহত হচ্ছে স্বাভাবিক আর্থিক লেনদেন। এ বিষয়ে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইন গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, মাদক শুধু মানুষের জীবন ধ্বংস করছে না, দেশের অর্থনীতির শিকড়েও আঘাত করছে। মাদকসেবীরা টাকার মূল্য না দেওয়ায় এভাবে নোট নষ্ট হচ্ছে। ফলে স্বপ্ন পূরণের টাকা নিজেই পুড়ে শেষ হয়ে যাচ্ছে।

আরও পড়ুন, ঢাকা-১৮: নির্বাচনী কর্মসূচিতে হামলা, এনসিপি প্রার্থীসহ ১২ জন আহত

তিনি আরও বলেন,টাকা ও অর্থনীতি রক্ষা করতে হলে আগে মাদক নির্মূল করতে হবে। সমাজ থেকে মাদক দূর করা গেলে জীবন যেমন রক্ষা পাবে, তেমনি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতাও বজায় থাকবে। বিশেষজ্ঞদের মতে, মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করা এবং আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি বৃদ্ধি করা এখন সময়ের দাবি। অন্যথায় ভবিষ্যতে এই ক্ষতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিষয় : মাদক বিপর্যয়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

মাদকের ছোবলে পুড়ছে স্বপ্নের টাকা, বিপর্যয়ের মুখে অর্থনীতি

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

featured Image

মাদক ব্যানিজ্যের ভয়াল আগ্রাসনে ধ্বংসের পথে সমাজ ও অর্থনীতি। শুধু মানুষের জীবনই নয়, প্রতিদিন নষ্ট হয়ে যাচ্ছে স্বপ্ন পূরণের অন্যতম মাধ্যম—টাকা। সাম্প্রতিক সময়ে বাজারে প্রচলিত বহু নোট আংশিক বা সম্পূর্ণ পুড়ে যাওয়া ও নষ্ট অবস্থায় পাওয়া যাচ্ছে, যার পেছনে বড় কারণ হিসেবে উঠে আসছে মাদকসেবীদের অবহেলা ও অসচেতনতা।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগে যেখানে ৩০টি টাকার নোটের মধ্যে প্রায় সবগুলোই সচল থাকত, বর্তমানে সেখানে অন্তত ২০টি নোট ছেঁড়া, পোড়া কিংবা অচল অবস্থায় পাওয়া যাচ্ছে। এতে সাধারণ মানুষ প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন এবং ব্যাহত হচ্ছে স্বাভাবিক আর্থিক লেনদেন। এ বিষয়ে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইন গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, মাদক শুধু মানুষের জীবন ধ্বংস করছে না, দেশের অর্থনীতির শিকড়েও আঘাত করছে। মাদকসেবীরা টাকার মূল্য না দেওয়ায় এভাবে নোট নষ্ট হচ্ছে। ফলে স্বপ্ন পূরণের টাকা নিজেই পুড়ে শেষ হয়ে যাচ্ছে।

আরও পড়ুন, ঢাকা-১৮: নির্বাচনী কর্মসূচিতে হামলা, এনসিপি প্রার্থীসহ ১২ জন আহত

তিনি আরও বলেন,টাকা ও অর্থনীতি রক্ষা করতে হলে আগে মাদক নির্মূল করতে হবে। সমাজ থেকে মাদক দূর করা গেলে জীবন যেমন রক্ষা পাবে, তেমনি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতাও বজায় থাকবে। বিশেষজ্ঞদের মতে, মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করা এবং আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি বৃদ্ধি করা এখন সময়ের দাবি। অন্যথায় ভবিষ্যতে এই ক্ষতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত