দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬

টাঙ্গাইলে ‘ব্যাক টু নাইন্টিজ’ কনসার্ট শনিবার, ফিরবে নব্বই দশকের ব্যান্ড সংগীতের সেই উন্মাদনা

মাটি খননের সময় সন্ধান পাওয়া গেল ‘ইস্ট পাকিস্তান পুলিশ, টাঙ্গাইল’ লেখা দুটি লোহার বাক্স

কসবায় ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার, পলাতক আরও একজন

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার

রায়পুরায় আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৫ ঘণ্টার যৌথ অভিযান, গ্রেপ্তার একাধিক হত্যা মামলার আসামি

রায়পুরায় মোবাইল কোর্টের অভিযান, চার প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

মানবিক পুলিশিংয়ের উজ্জ্বল দৃষ্টান্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

গঙ্গাচড়ায় সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রায়হান সিরাজী

খানসামায় ভুল ভর্তি, এক ঘণ্টা চিকিৎসাহীন অবস্থায় যুবকের প্রাণহানি

দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভুলভাবে রোগী ভর্তি ও দীর্ঘ সময় চিকিৎসা না পাওয়ার অভিযোগে হুমায়ুন কবির (৩৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি খামারপাড়া ইউনিয়নের বালাপাড়া গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে। এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আজ সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টা ৫০ মিনিটে গুরুতর অসুস্থ অবস্থায় হুমায়ুন কবিরকে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনা হয়। অভিযোগ রয়েছে, জরুরি রোগী হওয়া সত্ত্বেও কর্তব্যরত উপসহকারী মেডিকেল অফিসার মাহফুজুর রহমান সিনিয়র চিকিৎসকের সঙ্গে কোনো পরামর্শ না করে রোগীকে হাসপাতালে ভর্তি করেন। পরে তাকে ওয়ার্ডে নেওয়া হলেও এক ঘণ্টারও বেশি সময় কোনো চিকিৎসক বা নার্স রোগীর কাছে যাননি। চিকিৎসাহীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রোগীর অবস্থা ছিল অত্যন্ত সংকটাপন্ন। দ্রুত উন্নত চিকিৎসার প্রয়োজন থাকলেও সময়মতো চিকিৎসা ও প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় তার অবস্থার অবনতি ঘটে। পরে উন্নত চিকিৎসার জন্য রেফার করার সিদ্ধান্ত নেওয়া হলেও তার আগেই মৃত্যু হয়।

আরও পড়ুন, ভোটকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখতে কড়া নির্দেশনা জেলা রিটার্নিং কর্মকর্তা

নিহতের ছোট ভাই হারুনুর রসিদ বলেন, রোগীর অবস্থা জরুরি হওয়া সত্ত্বেও সিনিয়র ডাক্তারের পরামর্শ ছাড়াই তাকে ভর্তি করা হয়। দুপুর ১২টা ৫০ মিনিটে ইমারজেন্সি থেকে ওয়ার্ডে নেওয়ার পর এক ঘণ্টারও বেশি সময় কোনো ডাক্তার বা নার্স রোগীর কাছে আসেনি। এ বিষয়ে উপসহকারী মেডিকেল অফিসার মাহফুজুর রহমান বলেন,সবকিছু ঠিক থাকার পর রোগীকে আমি ভর্তি করি। কিন্তু ওয়ার্ডে নেওয়ার পর চিকিৎসা কতটুকু নিয়ন্ত্রণে ছিল, সেটা আমার বোধগম্য নয়। পরবর্তীতে বিষয়টি কতদূর কী হয়েছে, তা আমার ঊর্ধ্বতন কর্মকর্তারাই ভালো জানেন।

জরুরি বিভাগের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. প্রিয়ম তালুকদার বলেন, এই রোগীকে এখানে ভর্তি করার কোনো সুযোগ ছিল না। সরাসরি উন্নত চিকিৎসার জন্য রেফার করা প্রয়োজন ছিল। ভুলভাবে ভর্তি করানোর বিষয়টি আমাকে জানানো হয়নি, তাই চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। ঘটনায় আমি মর্মাহত।” উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম জানান, এই রোগীকে এখানে ভর্তি করার কোনো সুযোগ ছিল না। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ভুলবশত রোগী ভর্তি করেছেন এবং বিষয়টি আমাকে বা অন্য কোনো মেডিকেল অফিসারকে জানাননি। রোগীর স্বজনরা লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খানসামা থানার অফিসার ইনচার্জ আব্দুল বাছেত সরদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মেডিকেল স্টাফ ও রোগীর স্বজনদের সঙ্গে কথা বলেছি। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : চিকিৎসা দিনাজপুর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

খানসামায় ভুল ভর্তি, এক ঘণ্টা চিকিৎসাহীন অবস্থায় যুবকের প্রাণহানি

প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x