দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬

ভোটকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখতে কড়া নির্দেশনা জেলা রিটার্নিং কর্মকর্তা

নারায়ণগঞ্জ জেলার রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির বলেছেন, নির্বাচন কমিশনের কাছে সকল প্রার্থী সমান। দুর্বল বা শক্তিশালী—এ ধরনের কোনো বিভাজন কমিশনের দৃষ্টিতে নেই। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সোমবার (২৬ জানুয়ারি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।রিটার্নিং কর্মকর্তা বলেন, নির্বাচনকালীন কোনো অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির কাছে লিখিতভাবে জানাতে হবে। প্রতিটি আসনে একজন করে বিচারককে ইনকোয়ারি কমিটির সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, নির্বাচনী আইন লঙ্ঘনের মাধ্যমে কেউ নির্বাচিত হলেও তা প্রমাণিত হলে নির্বাচন কমিশনের ক্ষমতাবলে তার নির্বাচনী পদ বাতিল করা হতে পারে। নির্বাচনকে গণতান্ত্রিক, অবাধ ও গ্রহণযোগ্য করতে সকল আইন প্রয়োগ করা হবে।ভোটকেন্দ্রে প্রবেশ প্রসঙ্গে তিনি বলেন, প্রার্থী একজন এজেন্টসহ কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। তবে সেখানে কোনো ধরনের প্রচারণা বা ভোট প্রার্থনা করা যাবে না। প্রার্থীরা কেবল ভোটগ্রহণের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।রায়হান কবির প্রার্থীদের উদ্দেশে সতর্ক করে বলেন, কোনো আপত্তি বা সমস্যা হলে নিজেরা সমাধানে না গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে হবে। 

আরও পড়ুন, বগুড়ায় সাবেক পুলিশ সুপারসহ ৬ জনের মৃত্যুদণ্ড সহ সম্পদ জব্দের নির্দেশ আদালতের

অন্যথায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে পারে।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. আসাদুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজার আর্মি ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল যুবায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তাসমিন আক্তার, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন এবং আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তা।সভায় বিএনপির প্রার্থী নজরুল ইসলাম আজাদ, স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আঙ্গুর ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লাসহ মোট সাতজন প্রার্থী উপস্থিত ছিলেন।

বিষয় : নির্দেশনা রিটার্নিং ভোটকেন্দ্র

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ভোটকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখতে কড়া নির্দেশনা জেলা রিটার্নিং কর্মকর্তা

প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ জেলার রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির বলেছেন, নির্বাচন কমিশনের কাছে সকল প্রার্থী সমান। দুর্বল বা শক্তিশালী—এ ধরনের কোনো বিভাজন কমিশনের দৃষ্টিতে নেই। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সোমবার (২৬ জানুয়ারি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।রিটার্নিং কর্মকর্তা বলেন, নির্বাচনকালীন কোনো অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির কাছে লিখিতভাবে জানাতে হবে। প্রতিটি আসনে একজন করে বিচারককে ইনকোয়ারি কমিটির সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, নির্বাচনী আইন লঙ্ঘনের মাধ্যমে কেউ নির্বাচিত হলেও তা প্রমাণিত হলে নির্বাচন কমিশনের ক্ষমতাবলে তার নির্বাচনী পদ বাতিল করা হতে পারে। নির্বাচনকে গণতান্ত্রিক, অবাধ ও গ্রহণযোগ্য করতে সকল আইন প্রয়োগ করা হবে।ভোটকেন্দ্রে প্রবেশ প্রসঙ্গে তিনি বলেন, প্রার্থী একজন এজেন্টসহ কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। তবে সেখানে কোনো ধরনের প্রচারণা বা ভোট প্রার্থনা করা যাবে না। প্রার্থীরা কেবল ভোটগ্রহণের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।রায়হান কবির প্রার্থীদের উদ্দেশে সতর্ক করে বলেন, কোনো আপত্তি বা সমস্যা হলে নিজেরা সমাধানে না গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে হবে। 

আরও পড়ুন, বগুড়ায় সাবেক পুলিশ সুপারসহ ৬ জনের মৃত্যুদণ্ড সহ সম্পদ জব্দের নির্দেশ আদালতের

অন্যথায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে পারে।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. আসাদুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজার আর্মি ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল যুবায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তাসমিন আক্তার, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন এবং আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তা।সভায় বিএনপির প্রার্থী নজরুল ইসলাম আজাদ, স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আঙ্গুর ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লাসহ মোট সাতজন প্রার্থী উপস্থিত ছিলেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত