দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬

আওয়ামী লীগ নিজেদের পতনের পথ তৈরি করছে : সালাহউদ্দিন

ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আজ নৌকা নাই আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ নিজেই নিজের কবর রচনা করেছে। আওয়ামী লীগ ও নৌকা এই দুইটাকে দাফন করে দিয়েছে শেখ হাসিনা নিজেই।

আওয়ামী লীগের মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে। তিনি বলেন, বাংলাদেশের মানুষের পক্ষের রাজনৈতিক শক্তির নাম বিএনপি।বিএনপি এবং ধানের শীষ বাংলাদেশকে ধারণ করে এদেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে রক্ষা করে। সুতরাং বাংলাদেশের গণতন্ত্রের বিকল্প নাম বিএনপি, উন্নয়নের অপর নাম বিএনপি।

আরো পড়ুন , নির্বাচনী দৌড় থেকে নিজেকে সরিয়ে নিলেন জামায়াত প্রার্থীর

তিনি রোববার (২৫ জানুয়ারি) বিকেলে পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের টৈটং উচ্চ বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।সালাহউদ্দিন আহমদ বলেন, যারা ভারতের গোলামী করেছে, যারা মেইড-ইন ইন্ডিয়া তারা ভারতে রপ্তানি হয়ে গেছে।

বাকশালীরা এদেশের মানুষের ওপরে অত্যাচার দুঃশাসন চালিয়েছে তারা আজ বিলুপ্ত হয়ে গেছে। যদি সমৃদ্ধি চান, অগ্রগতি চান, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ এদেশের মালিক হতে চান তাহলে ধানের শীষে ভোট দিন।সালাহউদ্দিন আহমদ আরো বলেন, আমাদের পরিকল্পনা আছে কর্মসূচি আছে, আমাদের নীতি আছে, আমরা কি করব আমরা তা জনগণের কাছে পরিষ্কার করে বলেছি অথচ আমরা যাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছি তাদের কোনো পরিকল্পনা নাই কিন্তু তারা ধর্মের দোহাই দিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন।

বিষয় : আওয়ামী লীগ পতন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

আওয়ামী লীগ নিজেদের পতনের পথ তৈরি করছে : সালাহউদ্দিন

প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

featured Image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আজ নৌকা নাই আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ নিজেই নিজের কবর রচনা করেছে। আওয়ামী লীগ ও নৌকা এই দুইটাকে দাফন করে দিয়েছে শেখ হাসিনা নিজেই।

আওয়ামী লীগের মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে। তিনি বলেন, বাংলাদেশের মানুষের পক্ষের রাজনৈতিক শক্তির নাম বিএনপি।বিএনপি এবং ধানের শীষ বাংলাদেশকে ধারণ করে এদেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে রক্ষা করে। সুতরাং বাংলাদেশের গণতন্ত্রের বিকল্প নাম বিএনপি, উন্নয়নের অপর নাম বিএনপি।

আরো পড়ুন , নির্বাচনী দৌড় থেকে নিজেকে সরিয়ে নিলেন জামায়াত প্রার্থীর

তিনি রোববার (২৫ জানুয়ারি) বিকেলে পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের টৈটং উচ্চ বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।সালাহউদ্দিন আহমদ বলেন, যারা ভারতের গোলামী করেছে, যারা মেইড-ইন ইন্ডিয়া তারা ভারতে রপ্তানি হয়ে গেছে।

বাকশালীরা এদেশের মানুষের ওপরে অত্যাচার দুঃশাসন চালিয়েছে তারা আজ বিলুপ্ত হয়ে গেছে। যদি সমৃদ্ধি চান, অগ্রগতি চান, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ এদেশের মালিক হতে চান তাহলে ধানের শীষে ভোট দিন।সালাহউদ্দিন আহমদ আরো বলেন, আমাদের পরিকল্পনা আছে কর্মসূচি আছে, আমাদের নীতি আছে, আমরা কি করব আমরা তা জনগণের কাছে পরিষ্কার করে বলেছি অথচ আমরা যাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছি তাদের কোনো পরিকল্পনা নাই কিন্তু তারা ধর্মের দোহাই দিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত