দেশের অন্যতম সম্ভাবনাময় কাঁচা চামড়া খাত এখন গভীর সংকটে। টানা কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও কোরবানির ঈদের পর চামড়ার বাজারে দেখা দিয়েছে বড় ধরনের ধস।সরকার নির্ধারিত দাম ঘোষণা করা হলেও বাস্তবে সেই দামে চামড়া বিক্রি হয়নি। অনেক জায়গায় নির্ধারিত দরের অনেক কমে গরুর চামড়া বিক্রি হয়েছে, এমনকি কিছু স্থানে বিক্রেতারা চামড়া ফেলে দিতে বাধ্য হয়েছেন।আরও পড়ুন ,ঈদ অর্থনীতিতে স্বস্তির পরশ, এক লাখ কোটি টাকার প্রবাহে চাঙ্গা বাজার খাত সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজার হারানো, সিন্ডিকেট প্রভাব, এবং পরিবেশগত সনদ না থাকায় রপ্তানি বাধাগ্রস্ত হওয়াই এই সংকটের মূল কারণ।চামড়া ব্যবসায়ীরা অভিযোগ করছেন, দেশে জুতা ও চামড়াজাত পণ্যের বড় বাজার থাকলেও কাঁচা চামড়ার ন্যায্য মূল্য মিলছে না।অন্যদিকে অর্থনীতিবিদরা বলছেন, অভ্যন্তরীণ বাজার সীমিত হওয়া এবং রপ্তানি সুযোগ বন্ধ থাকায় চাহিদা অনুযায়ী দাম তৈরি হচ্ছে না।সব মিলিয়ে দেশের চামড়া শিল্প এখন অস্তিত্ব সংকটে পড়েছে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।আরও পড়ুন , মে মাসে রেমিট্যান্স এলো সাড়ে ৩ বিলিয়ন ডলারের বেশি