দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২৫ জানুয়ারি ২০২৬

বদলগাছীতে হাত-পা-মুখ বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা, জীবিত উদ্ধার মর্তুজা

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

শ্রীপুর নতুন বাজারে সড়ক দুর্ঘটনা, ভোগান্তিতে যাত্রীরা

গাজীপুরের শ্রীপুর উপজেলার নতুন বাজার এলাকায় একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং যাত্রী ও চালকদের চরম ভোগান্তিতে পড়তে হয়। ভুক্তভোগী অটোরিকশা চালক বিল্লাল জানান, তিনি বাড়ি থেকে মাওনার দিকে যাওয়ার সময় পুলিশের একটি গাড়ির পেছন দিয়ে আসছিলেন। এ সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে গুরুতর আহত হন। 

বিল্লালের অভিযোগ, দুর্ঘটনার পর তিনি পুলিশের কাছে চিকিৎসা সহায়তা চাইলেও কোনো ব্যবস্থা না করে পুলিশ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তিনি বলেন, আমি আহত হওয়ার পর চিকিৎসার জন্য পুলিশের কাছে অনুরোধ করেছিলাম, কিন্তু তারা আমাকে কোনো সহায়তা না করেই চলে যায়। তবে এ বিষয়ে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান ভিন্নমত পোষণ করে বলেন, অটোরিকশা চালক আতঙ্কিত হয়ে নিজেই নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। পুলিশের গাড়ি তাকে চাপ দেয়নি।

আরও পড়ুন, মাদারীপুরে যৌথ বাহিনীর অভিযান: চার বালতি ককটেলসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার

চিকিৎসা সহায়তা না পাওয়ার অভিযোগ এবং ঘটনার প্রতিবাদে আশপাশের অটোরিকশা চালকরা মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেন। এর ফলে ঢাকাুময়মনসিংহ মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। পরে মাওনা হাইওয়ে থানা পুলিশ ও শ্রীপুর থানা পুলিশের যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং যান চলাচল স্বাভাবিক করা হয়। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা আহত চালকের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

বিষয় : গাজীপুর দুর্ঘটনা শ্রীপুর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

শ্রীপুর নতুন বাজারে সড়ক দুর্ঘটনা, ভোগান্তিতে যাত্রীরা

প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

featured Image

গাজীপুরের শ্রীপুর উপজেলার নতুন বাজার এলাকায় একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং যাত্রী ও চালকদের চরম ভোগান্তিতে পড়তে হয়। ভুক্তভোগী অটোরিকশা চালক বিল্লাল জানান, তিনি বাড়ি থেকে মাওনার দিকে যাওয়ার সময় পুলিশের একটি গাড়ির পেছন দিয়ে আসছিলেন। এ সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে গুরুতর আহত হন। 

বিল্লালের অভিযোগ, দুর্ঘটনার পর তিনি পুলিশের কাছে চিকিৎসা সহায়তা চাইলেও কোনো ব্যবস্থা না করে পুলিশ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তিনি বলেন, আমি আহত হওয়ার পর চিকিৎসার জন্য পুলিশের কাছে অনুরোধ করেছিলাম, কিন্তু তারা আমাকে কোনো সহায়তা না করেই চলে যায়। তবে এ বিষয়ে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান ভিন্নমত পোষণ করে বলেন, অটোরিকশা চালক আতঙ্কিত হয়ে নিজেই নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। পুলিশের গাড়ি তাকে চাপ দেয়নি।

আরও পড়ুন, মাদারীপুরে যৌথ বাহিনীর অভিযান: চার বালতি ককটেলসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার

চিকিৎসা সহায়তা না পাওয়ার অভিযোগ এবং ঘটনার প্রতিবাদে আশপাশের অটোরিকশা চালকরা মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেন। এর ফলে ঢাকাুময়মনসিংহ মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। পরে মাওনা হাইওয়ে থানা পুলিশ ও শ্রীপুর থানা পুলিশের যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং যান চলাচল স্বাভাবিক করা হয়। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা আহত চালকের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত