মাদারীপুরে যৌথ বাহিনীর অভিযানে চার বালতি ভর্তি ককটেলসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত ২টা ৩০ মিনিট থেকে সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বড় মেহের এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, ইদ্রিস হাওলাদার ও হাবিব হাওলাদারের বাড়ির নিকটবর্তী বালুর মাঠে অভিযান চালিয়ে সক্রিয় ককটেল, ঢালসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মাদারীপুর সেনাবাহিনীর সদর ক্যাম্প কমান্ডার মেজর রেজাউলের নেতৃত্বে দুই প্লাটুন সেনা সদস্য এবং মাদারীপুর সদর থানার পুলিশ অংশগ্রহণ করে।
আরও পড়ুন, কালকিনিতে হাতপাখা প্রার্থীর সন্তানকে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
তবে অভিযানে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরকসামগ্রী আইনগত প্রক্রিয়ার মাধ্যমে জব্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এ ধরনের যৌথ অভিযান চলমান থাকবে।

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন