দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২৫ জানুয়ারি ২০২৬

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত কুমিল্লা

ফুলতলী মাঠে আয়োজিত জনসভায় তারেক রহমানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখাবে

দীর্ঘ প্রায় দুই যুগ পর কুমিল্লার মাটিতে পা রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় কুমিল্লা সদর দক্ষিণের সুয়াগাজী ফুলতলী মাঠে আয়োজিত জনসভায় তারেক রহমানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে। 

দলীয় চেয়ারম্যানকে বরণে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর নেতারা ইতোমধ্যে মাঠ পরিদর্শন করেছেন এবং সার্বিক নজরদারি ও খোঁজখবর রাখছেন। 

তারেক রহমানের জনসভাকে ঘিরে কুমিল্লার বিএনপি ও  অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। বিএনপির নতুন চেয়ারম্যান কী বার্তা দিবেন তার অপেক্ষায় পুরো কুমিল্লাবাসি। প্রতিটি মোড় ও গুরুত্বপূর্ণ স্থান পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে। সর্বত্রই সাজ সাজ রব বিরাজ করছে। সুয়াগাজীর সমাবেশে কয়েক লাখ মানুষের সমাগম ঘটবে এবং অতীতের সব রেকর্ড ভঙ্গ করবে বলে জানান দায়িত্বশীল নেতারা। 

আরো পড়ুন , সিরাজগঞ্জ কারাগারে মাত্র ১২ বন্দি ভোট দেবেন

কুমিল্লার সুয়াগাজী ফুলতলী মাঠের দক্ষিণ দিকে ৫০ ফুট প্রস্থ, ৭৫ ফুট দৈর্ঘ্যের বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। মঞ্চে একসঙ্গে কয়েকশ নেতার বসার ব্যবস্থা করা হয়েছে। মঞ্চের চতুর্দিকে কয়েক স্তরের বাঁশের বেষ্টনী দিয়ে মূল মঞ্চ সুরক্ষিত করা হয়েছে।

এদিকে জনসভাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা। 

কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু বলেন, আমরা আশা করছি অতীতের সব রেকর্ড ভেঙ্গে সুয়াগাজী ফুলতলী মাঠ জনসমুদ্রে রূপান্তর হবে। শুধু দলের নেতাকর্মীই নয়, সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে এই জনসভায় অংশ নিবেন। ইতোমধ্যে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমাদের দলের চেয়ারম্যানকে বরণে আমরা প্রস্তুত। 

বিষয় : কুমিল্লা জনসভা তারেক রহমান প্রধান অতিথি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত কুমিল্লা

প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

featured Image

দীর্ঘ প্রায় দুই যুগ পর কুমিল্লার মাটিতে পা রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় কুমিল্লা সদর দক্ষিণের সুয়াগাজী ফুলতলী মাঠে আয়োজিত জনসভায় তারেক রহমানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে। 

দলীয় চেয়ারম্যানকে বরণে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর নেতারা ইতোমধ্যে মাঠ পরিদর্শন করেছেন এবং সার্বিক নজরদারি ও খোঁজখবর রাখছেন। 

তারেক রহমানের জনসভাকে ঘিরে কুমিল্লার বিএনপি ও  অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। বিএনপির নতুন চেয়ারম্যান কী বার্তা দিবেন তার অপেক্ষায় পুরো কুমিল্লাবাসি। প্রতিটি মোড় ও গুরুত্বপূর্ণ স্থান পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে। সর্বত্রই সাজ সাজ রব বিরাজ করছে। সুয়াগাজীর সমাবেশে কয়েক লাখ মানুষের সমাগম ঘটবে এবং অতীতের সব রেকর্ড ভঙ্গ করবে বলে জানান দায়িত্বশীল নেতারা। 

আরো পড়ুন , সিরাজগঞ্জ কারাগারে মাত্র ১২ বন্দি ভোট দেবেন

কুমিল্লার সুয়াগাজী ফুলতলী মাঠের দক্ষিণ দিকে ৫০ ফুট প্রস্থ, ৭৫ ফুট দৈর্ঘ্যের বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। মঞ্চে একসঙ্গে কয়েকশ নেতার বসার ব্যবস্থা করা হয়েছে। মঞ্চের চতুর্দিকে কয়েক স্তরের বাঁশের বেষ্টনী দিয়ে মূল মঞ্চ সুরক্ষিত করা হয়েছে।

এদিকে জনসভাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা। 

কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু বলেন, আমরা আশা করছি অতীতের সব রেকর্ড ভেঙ্গে সুয়াগাজী ফুলতলী মাঠ জনসমুদ্রে রূপান্তর হবে। শুধু দলের নেতাকর্মীই নয়, সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে এই জনসভায় অংশ নিবেন। ইতোমধ্যে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমাদের দলের চেয়ারম্যানকে বরণে আমরা প্রস্তুত। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত