দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২৫ জানুয়ারি ২০২৬

বদলগাছীতে হাত-পা-মুখ বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা, জীবিত উদ্ধার মর্তুজা

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

সিরাজগঞ্জ কারাগারে মাত্র ১২ বন্দি ভোট দেবেন

সংসদ নির্বাচনে এবার কারাবন্দিদের ভোট মাত্র ১২ জন দিবে

পোস্টাল ব্যালটের মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার কারাবন্দিদের ভোট প্রদানের সুযোগ রয়েছে। তবে এ বিষয়ে আগ্রহ দেখাননি সিরাজগঞ্জ জেলা কারাগারের বন্দিরা। ১ হাজার ৪৮ জন কারাবন্দির মধ্যে মাত্র ১২ জন পোস্টাল ব্যালটে তাদের ভোটাধিকার ব্যবহার করবেন।

 যা মোট কারাবন্দির মাত্র ১.১৪ শতাংশ।সিরাজগঞ্জ জেলা কারাগার সূত্র জানায়, কারাগারে বন্দির সংখ্যা সময়ের সঙ্গে বৃদ্ধি ও হ্রাস পেয়েছে। বর্তমানে মোট বন্দির সংখ্যা ১ হাজার ৪৮ জন। পোস্টাল ব্যালটে ভোট দিতে নির্দিষ্ট সময়ের মধ্যে ১২ জন বন্দি নিবন্ধন করেছেন। এর মধ্যে ১১ জন সিরাজগঞ্জ জেলার এবং একজন টাঙ্গাইল জেলার ভোটার।

আরো পড়ুন , বাগেরহাটে কারাবন্দী ছাত্রলীগ নেতার স্ত্রী ও সন্তানকে একসাথে দাফন

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে জানা গেছে, গত ১৮ নভেম্বর থেকে শুরু হওয়া পোস্টাল ব্যালটে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া ৫ জানুয়ারি রাত ১২টায় শেষ হয়। এ সময় সিরাজগঞ্জের মোট ৫৫ জন কারাবন্দি নিবন্ধন সম্পন্ন করেছেন।

নির্বাচন সংশ্লিষ্টরা জানান, এবার নির্বাচন কমিশনের পরিপত্রে প্রবাসীদের পাশাপাশি কারাবন্দিদেরও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ২৭ অনুচ্ছেদ অনুযায়ী ভোট দেওয়ার সুযোগ থাকলেও অতীতে কখনও কারাগারে থাকা বন্দিরা ভোট দিতে পারেননি। তবে আইন অনুযায়ী সাজাপ্রাপ্ত বন্দিদের ভোট দেওয়ার সুযোগ নেই। যাদের এখনও সাজা হয়নি, কেবল তারাই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। ভোট দিতে আগ্রহী বন্দিরা কারা কর্তৃপক্ষের মাধ্যমে নিবন্ধন করলে নির্বাচন কমিশন তাদের ভোটগ্রহণের সুযোগ দেয়।

বিষয় : ভোট কারাগার সিরাজগঞ্জ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

সিরাজগঞ্জ কারাগারে মাত্র ১২ বন্দি ভোট দেবেন

প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

featured Image

পোস্টাল ব্যালটের মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার কারাবন্দিদের ভোট প্রদানের সুযোগ রয়েছে। তবে এ বিষয়ে আগ্রহ দেখাননি সিরাজগঞ্জ জেলা কারাগারের বন্দিরা। ১ হাজার ৪৮ জন কারাবন্দির মধ্যে মাত্র ১২ জন পোস্টাল ব্যালটে তাদের ভোটাধিকার ব্যবহার করবেন।

 যা মোট কারাবন্দির মাত্র ১.১৪ শতাংশ।সিরাজগঞ্জ জেলা কারাগার সূত্র জানায়, কারাগারে বন্দির সংখ্যা সময়ের সঙ্গে বৃদ্ধি ও হ্রাস পেয়েছে। বর্তমানে মোট বন্দির সংখ্যা ১ হাজার ৪৮ জন। পোস্টাল ব্যালটে ভোট দিতে নির্দিষ্ট সময়ের মধ্যে ১২ জন বন্দি নিবন্ধন করেছেন। এর মধ্যে ১১ জন সিরাজগঞ্জ জেলার এবং একজন টাঙ্গাইল জেলার ভোটার।

আরো পড়ুন , বাগেরহাটে কারাবন্দী ছাত্রলীগ নেতার স্ত্রী ও সন্তানকে একসাথে দাফন

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে জানা গেছে, গত ১৮ নভেম্বর থেকে শুরু হওয়া পোস্টাল ব্যালটে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া ৫ জানুয়ারি রাত ১২টায় শেষ হয়। এ সময় সিরাজগঞ্জের মোট ৫৫ জন কারাবন্দি নিবন্ধন সম্পন্ন করেছেন।

নির্বাচন সংশ্লিষ্টরা জানান, এবার নির্বাচন কমিশনের পরিপত্রে প্রবাসীদের পাশাপাশি কারাবন্দিদেরও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ২৭ অনুচ্ছেদ অনুযায়ী ভোট দেওয়ার সুযোগ থাকলেও অতীতে কখনও কারাগারে থাকা বন্দিরা ভোট দিতে পারেননি। তবে আইন অনুযায়ী সাজাপ্রাপ্ত বন্দিদের ভোট দেওয়ার সুযোগ নেই। যাদের এখনও সাজা হয়নি, কেবল তারাই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। ভোট দিতে আগ্রহী বন্দিরা কারা কর্তৃপক্ষের মাধ্যমে নিবন্ধন করলে নির্বাচন কমিশন তাদের ভোটগ্রহণের সুযোগ দেয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত