দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২১ জানুয়ারি ২০২৬

নির্বাচন কমিশনে মুখোমুখি বিএনপি ও জামায়াত পাল্টাপাল্টি অভিযোগ

ঢাকা-১৫ আসন নিয়ে নির্বাচন কমিশনে পাল্টাপাল্টি অভিযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসন নিয়ে নির্বাচন কমিশনে পাল্টাপাল্টি অভিযোগ করেছে বিএনপি ও জামায়াতে ইসলামী।  বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ঢাকা ১৩ ও ১৫ আসনের প্রতীক বরাদ্দ শেষে সাংবাদিকদের সামনে দুই দলের নেতারা অভিযোগ তুলে ধরেন।

বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, আচরণবিধি মেনেই এখানে এসেছি।  দুঃখজনক হলো একটি বিশেষ দল আচরণবিধি মানেনি।  আমরা পাঁচজন এসেছি, তারা দশজনের বেশি লোক এখানে নিয়ে এসেছে।

আরো পড়ুন , সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাইয়িদ বিএনপিতে যোগদান করলেন

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে একটি দল নারীদের বাসায় বাসায় পাঠিয়ে দেয় জানিয়ে শফিকুল ইসলাম বলেন, ভিডিওতে দেখা গেছে নারীকর্মীরা এনআইডি আর বিকাশ নম্বর চাইছিল।  এগুলো ব্যক্তিগত তথ্য।  বাইরের কাউকে হস্তান্তরযোগ্য নয়।  নারীকর্মীদের এসব জিজ্ঞেস করলে তারা ছুটোছুটি শুরু করেন।  পরে তাদের নেতারা ২০, ২৫ জন নিয়ে এসে প্রশ্নকর্তাকে নাজেহাল করে।

স্থানীয় মানুষরা জিজ্ঞেস করলে জামায়াতের সংঘবদ্ধ কর্মীরা বিএনপির দুজন কর্মীকে মারধর করে বলে অভিযোগ করেন তিনি।  জানান, পীরেরবাগ, শেওড়াপাড়ায় একই ঘটনা ঘটে।  স্থানীয় মানুষরা জিজ্ঞেস করলে জামায়াতের সংঘবদ্ধ কর্মীরা বিএনপির দুজন কর্মীকে মারধর করে।  সেখানে পরে হৈ হল্লা সৃষ্টি হয়।  আমি ব্যক্তিগতভাবে পুলিশ, সেনাবাহিনীতে ফোন দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অনুরোধ করি। ইসিকে অনুরোধ সবাই যেন নির্ভয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারে।

পাল্টা অভিযোগ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, একটি বিশেষ দল থেকে আমাদের নারী ভোটারদের ওপর সন্ত্রাসী লেলিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয়বার যেন এমনটা না ঘটে।

বিএনপির অভিযোগের বিষয়ে জুবায়ের বলেন, পুরোপুরি অসত্য তথ্য।  তফসিল ঘোষণার পর সব প্রচারণা সামগ্রী আমরা অপসারণ করেছি, ইসির অপেক্ষা করিনি।  অপপ্রচার চালিয়ে ১০ দলীয় ঐক্য বিনষ্টের চেষ্টা চালাচ্ছে।  আইনশৃঙ্খলা বাহিনী পক্ষপাতমূলক আচরণ করছে।  এজেন্যে ইসির দৃষ্টি আকর্ষণ করেছি।

বিষয় : জামায়াত অভিযোগ বিএনপ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

নির্বাচন কমিশনে মুখোমুখি বিএনপি ও জামায়াত পাল্টাপাল্টি অভিযোগ

প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

featured Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসন নিয়ে নির্বাচন কমিশনে পাল্টাপাল্টি অভিযোগ করেছে বিএনপি ও জামায়াতে ইসলামী।  বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ঢাকা ১৩ ও ১৫ আসনের প্রতীক বরাদ্দ শেষে সাংবাদিকদের সামনে দুই দলের নেতারা অভিযোগ তুলে ধরেন।

বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, আচরণবিধি মেনেই এখানে এসেছি।  দুঃখজনক হলো একটি বিশেষ দল আচরণবিধি মানেনি।  আমরা পাঁচজন এসেছি, তারা দশজনের বেশি লোক এখানে নিয়ে এসেছে।

আরো পড়ুন , সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাইয়িদ বিএনপিতে যোগদান করলেন

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে একটি দল নারীদের বাসায় বাসায় পাঠিয়ে দেয় জানিয়ে শফিকুল ইসলাম বলেন, ভিডিওতে দেখা গেছে নারীকর্মীরা এনআইডি আর বিকাশ নম্বর চাইছিল।  এগুলো ব্যক্তিগত তথ্য।  বাইরের কাউকে হস্তান্তরযোগ্য নয়।  নারীকর্মীদের এসব জিজ্ঞেস করলে তারা ছুটোছুটি শুরু করেন।  পরে তাদের নেতারা ২০, ২৫ জন নিয়ে এসে প্রশ্নকর্তাকে নাজেহাল করে।

স্থানীয় মানুষরা জিজ্ঞেস করলে জামায়াতের সংঘবদ্ধ কর্মীরা বিএনপির দুজন কর্মীকে মারধর করে বলে অভিযোগ করেন তিনি।  জানান, পীরেরবাগ, শেওড়াপাড়ায় একই ঘটনা ঘটে।  স্থানীয় মানুষরা জিজ্ঞেস করলে জামায়াতের সংঘবদ্ধ কর্মীরা বিএনপির দুজন কর্মীকে মারধর করে।  সেখানে পরে হৈ হল্লা সৃষ্টি হয়।  আমি ব্যক্তিগতভাবে পুলিশ, সেনাবাহিনীতে ফোন দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অনুরোধ করি। ইসিকে অনুরোধ সবাই যেন নির্ভয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারে।

পাল্টা অভিযোগ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, একটি বিশেষ দল থেকে আমাদের নারী ভোটারদের ওপর সন্ত্রাসী লেলিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয়বার যেন এমনটা না ঘটে।

বিএনপির অভিযোগের বিষয়ে জুবায়ের বলেন, পুরোপুরি অসত্য তথ্য।  তফসিল ঘোষণার পর সব প্রচারণা সামগ্রী আমরা অপসারণ করেছি, ইসির অপেক্ষা করিনি।  অপপ্রচার চালিয়ে ১০ দলীয় ঐক্য বিনষ্টের চেষ্টা চালাচ্ছে।  আইনশৃঙ্খলা বাহিনী পক্ষপাতমূলক আচরণ করছে।  এজেন্যে ইসির দৃষ্টি আকর্ষণ করেছি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত