দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

নরসিংদীতে বিনম্র শ্রদ্ধায় ৬৯ এর গণ-অভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদ দিবস পালিত

গণ-অভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদ দিবস পালিত

নরসিংদীর শিবপুর সরকারী শহীদ আসাদ কলেজে শহীদ আসাদ দিবস উপলক্ষে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০শে জানুয়ারী) নরসিংদীর শিবপুর সরকারী শহীদ আসাদ কলেজ এর উদ‌্যোগে সরকারী শহীদ আসাদ কলেজ এর অধ‌্যক্ষ মো: নাসির উদ্দিন সভাপতিত্বে এবং শামীম মৃধা এর সঞ্চালনায়  উক্ত অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। 

এসময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স এর সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন, নরসিংদী জেলা যুবদলের সভাপতি মো: মহসিন হোসেন বিদ্যুৎ, শহীদ আসাদের সহধর প্রফেসর মনিরুজ্জামান, সহধর আজিজুল্লাহ মোহাম্মদ নুরুজ্জামান, শহীদ আসাদ কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, প্রফেসর আবুল বাশার, প্রফেসর আজিজুল হক মিন্টু প্রমূখ। 

শহীদ আসাদের স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা বলেন, ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদ আসাদ বাংলাদেশের গণতন্ত্রপ্রেমী ও মুক্তিকামী মানুষের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাঁর আত্মত্যাগ আমাদের নতুন প্রজন্মকে দেশের জন্য নিজের দায়িত্ব পালন করতে এবং সত্যের পক্ষে দাঁড়াতে যুগে যুগে উদ্বুদ্ধ করবে। ‘বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ২০ জানুয়ারি, শহীদ আসাদ দিবস খুবই তাৎপর্যপূর্ণ। ’তারা আরো বলেন, পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খান সরকারের বৈষম্যমূলক আচরণ ও দমন-পীড়নে যখন বাংলার মানুষ দিশেহারা হয়ে পড়ে, তখন এ নির্যাতনের বিরুদ্ধে জনতার আন্দোলন এক নতুন রূপ নেয়।

আরও পড়ুন, নেত্রকোনা পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদারের দীর্ঘস্থায়ী পরিকল্পনা বদলে গেছে পৌরসভার আদিচিত্র

১৯৬৯ সালের ২০ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সামনে ছাত্র-জনতার ১১ দফা কর্মসূচির মিছিলে পুলিশ গুলি চালায়। গুলিতে মিছিলে নেতৃত্ব দেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা মোহাম্মদ আসাদুজ্জামান শহীদ হন এবং অনেকে আহত হন। শহীদ আসাদের এই আত্মত্যাগ চলমান আন্দোলনকে বেগবান করে। স্বাধিকারের দাবিতে সোচ্চার সব শ্রেণি-পেশার মানুষ রাজপথে নেমে আসে এবং এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়, যা পরবর্তীতে গণ-অভ্যুত্থানে রূপ নেয়। পতন ঘটে আইয়ুব খানের।

শহীদ আসাদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শহীদ আসাদসহ দেশ মাতৃকার কল্যাণে আত্মদানকারী সকল শহীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে সকালে শহীদ আসাদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন সরকারি শহীদ আসাদ কলেজ, শহীদ আসাদ পরিষদ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দল শ্রদ্ধা নিবেদন করেন।

বিষয় : নরসিংদী শিবপুর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

নরসিংদীতে বিনম্র শ্রদ্ধায় ৬৯ এর গণ-অভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদ দিবস পালিত

প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত