দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬

ফেনীতে টিকটক ভিডিও বানাতে শিশু উত্যক্তের অভিযোগ, প্রধান আসামি গ্রেফতার

চেয়ারম্যান অনুপস্থিত, প্যানেল চেয়ারম্যানের ওপর নির্ভরশীল ইউনিয়ন পরিষদ

বদলগাছীতে হাত-পা-মুখ বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা, জীবিত উদ্ধার মর্তুজা

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

সম্পত্তির লোভে বৃদ্ধ বাবা-মায়ের ওপর একমাত্র ছেলে ও পুত্রবধূর নৃশংস নির্যাতন, ছেলে গ্রেপ্তার

সম্পত্তির লোভে বৃদ্ধ বাবা-মায়ের ওপর একমাত্র ছেলে ও পুত্রবধূর নৃশংস নির্যাতন

গাইবান্ধার পলাশবাড়ীর ৫নং মহদীপুর ইউনিয়নের ঝালিঙ্গী গ্রামে সম্পত্তির লোভে একমাত্র ছেলে ও পুত্রবধূর নির্যাতনের শিকার হচ্ছেন বৃদ্ধ বাবা-মা। দীর্ঘদিন ধরে চলা এই অমানবিক ঘটনার সর্বশেষ পর্বে গত ৭ জানুয়ারি নিজ বাড়িতেই নির্যাতিত হন ৭৫ বছর বয়সী মাহাবুব ইসলাম দোলন ও তার স্ত্রী ৭০ বছর বয়সী হাসনা বেগম। ভুক্তভোগী দম্পতির অভিযোগ, একমাত্র সন্তান হাসানুর রহমান ও তার স্ত্রী, সাঁতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোমা আক্তার সম্পত্তি লিখে নেওয়ার পর থেকেই বাবাুমায়ের সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন। নিয়মিত ভরণপোষণ বন্ধ রাখা, মানসিক ও শারীরিক নির্যাতন এবং একাধিকবার ঘর থেকে বের করে দিয়ে তালা লাগিয়ে রাখার ঘটনাও ঘটেছে।

সর্বশেষ ৭ জানুয়ারি সকালে অসুস্থ বৃদ্ধ দম্পতি চিকিৎসার প্রয়োজনে পলাশবাড়ী পৌরশহরে ওষুধ কিনতে গেলে সেই সুযোগে পুত্রবধূ তাদের শয়নকক্ষে প্রবেশ করে লেপ, তোষক, কাঁথা, বালিশ ও কম্বলসহ ব্যবহৃত আসবাবপত্র ঘর থেকে বের করে পানিতে ভিজিয়ে রাখেন বলে অভিযোগ ওঠে। ঘটনার খবর পেয়ে উপজেলার কর্মরত সাংবাদিকরা দ্রুত ঘটনাস্থলে যান এবং বিষয়টি উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে অবহিত করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ ও পলাশবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় বৃদ্ধ দম্পতিকে পুনরায় তাদের শয়নকক্ষে থাকার ব্যবস্থা করেন এবং সব ধরনের আইনি সহায়তার আশ্বাস দেন।

স্থানীয়রা জানান, এর আগেও হাসনা বেগম পিতাুমাতার ভরণপোষণ আইনে গাইবান্ধা আদালতে মামলা করেছিলেন। সে সময় মিথ্যা প্রতিশ্রুতির মাধ্যমে মামলা নিষ্পত্তি করা হয়। পরে উল্টো বাবাুমায়ের বিরুদ্ধে চেক জালিয়াতিসহ একাধিক মামলা দায়ের করেন অভিযুক্ত ছেলে। প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গের উদ্যোগে এর আগেও দু’বার মুচলেকার মাধ্যমে বৃদ্ধ দম্পতিকে ঘরে ফিরিয়ে দেওয়া হয়েছিল।

আরও পড়ুন, মেহেরপুর-১ আসনে এনসিপি প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

এরই ধারাবাহিকতায় ২০ জানুয়ারি মঙ্গলবার সকাল ১০টার দিকে বাবাুমায়ের করা মামলা নিষ্পত্তির জন্য জোরপূর্বক এভিডেভিটে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করেন হাসানুর রহমান। বিষয়টি স্থানীয়দের নজরে এলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পলাশবাড়ী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সারোয়ারে আলম খান জানান, অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল বৃদ্ধ বাবাুমায়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। 

বিষয় : গ্রেপ্তার পলাশবাড়ী নির্যাতন গাইবান্ধা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

সম্পত্তির লোভে বৃদ্ধ বাবা-মায়ের ওপর একমাত্র ছেলে ও পুত্রবধূর নৃশংস নির্যাতন, ছেলে গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬

featured Image

গাইবান্ধার পলাশবাড়ীর ৫নং মহদীপুর ইউনিয়নের ঝালিঙ্গী গ্রামে সম্পত্তির লোভে একমাত্র ছেলে ও পুত্রবধূর নির্যাতনের শিকার হচ্ছেন বৃদ্ধ বাবা-মা। দীর্ঘদিন ধরে চলা এই অমানবিক ঘটনার সর্বশেষ পর্বে গত ৭ জানুয়ারি নিজ বাড়িতেই নির্যাতিত হন ৭৫ বছর বয়সী মাহাবুব ইসলাম দোলন ও তার স্ত্রী ৭০ বছর বয়সী হাসনা বেগম। ভুক্তভোগী দম্পতির অভিযোগ, একমাত্র সন্তান হাসানুর রহমান ও তার স্ত্রী, সাঁতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোমা আক্তার সম্পত্তি লিখে নেওয়ার পর থেকেই বাবাুমায়ের সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন। নিয়মিত ভরণপোষণ বন্ধ রাখা, মানসিক ও শারীরিক নির্যাতন এবং একাধিকবার ঘর থেকে বের করে দিয়ে তালা লাগিয়ে রাখার ঘটনাও ঘটেছে।

সর্বশেষ ৭ জানুয়ারি সকালে অসুস্থ বৃদ্ধ দম্পতি চিকিৎসার প্রয়োজনে পলাশবাড়ী পৌরশহরে ওষুধ কিনতে গেলে সেই সুযোগে পুত্রবধূ তাদের শয়নকক্ষে প্রবেশ করে লেপ, তোষক, কাঁথা, বালিশ ও কম্বলসহ ব্যবহৃত আসবাবপত্র ঘর থেকে বের করে পানিতে ভিজিয়ে রাখেন বলে অভিযোগ ওঠে। ঘটনার খবর পেয়ে উপজেলার কর্মরত সাংবাদিকরা দ্রুত ঘটনাস্থলে যান এবং বিষয়টি উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে অবহিত করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ ও পলাশবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় বৃদ্ধ দম্পতিকে পুনরায় তাদের শয়নকক্ষে থাকার ব্যবস্থা করেন এবং সব ধরনের আইনি সহায়তার আশ্বাস দেন।

স্থানীয়রা জানান, এর আগেও হাসনা বেগম পিতাুমাতার ভরণপোষণ আইনে গাইবান্ধা আদালতে মামলা করেছিলেন। সে সময় মিথ্যা প্রতিশ্রুতির মাধ্যমে মামলা নিষ্পত্তি করা হয়। পরে উল্টো বাবাুমায়ের বিরুদ্ধে চেক জালিয়াতিসহ একাধিক মামলা দায়ের করেন অভিযুক্ত ছেলে। প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গের উদ্যোগে এর আগেও দু’বার মুচলেকার মাধ্যমে বৃদ্ধ দম্পতিকে ঘরে ফিরিয়ে দেওয়া হয়েছিল।

আরও পড়ুন, মেহেরপুর-১ আসনে এনসিপি প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

এরই ধারাবাহিকতায় ২০ জানুয়ারি মঙ্গলবার সকাল ১০টার দিকে বাবাুমায়ের করা মামলা নিষ্পত্তির জন্য জোরপূর্বক এভিডেভিটে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করেন হাসানুর রহমান। বিষয়টি স্থানীয়দের নজরে এলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পলাশবাড়ী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সারোয়ারে আলম খান জানান, অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল বৃদ্ধ বাবাুমায়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত