দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১৮ জানুয়ারি ২০২৬

আজ ভোট পর্তুগালে নির্বাচিত হবে নতুন রাষ্ট্রপতি

পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে

আজ (১৮ জানুয়ারি) পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে ২০২৫ সালের সংসদ নির্বাচনের পর থেকে পর্তুগিজ রাজনীতিতে যে তীব্র ভাঙন তৈরি হয়েছে, এই প্রেসিডেন্ট নির্বাচন সেই প্রেক্ষাপটে এক ধরনের ‘স্থিতিশীলতার পরীক্ষা’ হিসেবে দেখা হচ্ছে। ফলে রাষ্ট্রপতি পদে কে আসবেন তার ওপর এই নীতিগুলোর দিকনির্দেশনাতেও নৈতিক ও রাজনৈতিক চাপ তৈরি হবে।

নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থীর সংখ্যা ১১ জন। তবে এর মধ্যে উল্লেখযোগ্য অ্যান্টোনিউ জোসে সেগুরু। তিনি সাবেক সমাজতান্ত্রিক নেতা এবং বর্তমানে সোশালিস্ট পার্টি (পিএস) এর আনুষ্ঠানিক সমর্থনপ্রাপ্ত প্রার্থী। তিনি নিজেকে গণতন্ত্র, সংবিধান, জাতীয় স্বাস্থ্যব্যবস্থা ও পাবলিক শিক্ষার ‘রক্ষাকবচ’ হিসেবে উপস্থাপন করছেন।

আরো পড়ুন , ‘উপযুক্ত সময়ে’ ভেনেজুয়েলা নেতৃত্বের দায়িত্ব নেবেন মাচাদোর

লুইস মার্কেস মেন্দেস: সাবেক পিএসডি নেতা, ডানমুখী কিন্তু প্রথাগত কেন্দ্র–ডান রাজনীতির প্রতিনিধিত্ব করছেন তিনি। ক্ষমতাসীন (পিএসডি, সিডিএস) জোটের পূর্ণ সমর্থনের পাশাপাশি প্রাক্তন মন্ত্রী মানুয়েলা ফেরেইরা লেইতের মত প্রভাবশালী কনজারভেটিভ ব্যক্তিত্বও প্রকাশ্যে তার পক্ষে অবস্থান নিয়েছেন।

আলমিরান্তে এনরিকি গুভেইয়া ই মেলু: সাবেক নৌবাহিনী প্রধান ও কোভিড ১৯ ভ্যাকসিনেশন টাস্কফোর্সের নেতৃত্ব দেওয়া জন্য জনপ্রিয় হওয়া এই স্বাধীন প্রার্থী নিজেকে দলীয় বিভাজনের ঊর্ধ্বে ‘রাষ্ট্রনায়কসুলভ’ বিকল্প হিসেবে হাজির করেছেন। বিশেষ করে নিরাপত্তা ও রাষ্ট্রের ধারাবাহিকতা নিয়ে কথা বলছেন তিনি।

বিষয় : নির্বাচন রাষ্ট্রপতি পর্তুগাল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

আজ ভোট পর্তুগালে নির্বাচিত হবে নতুন রাষ্ট্রপতি

প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬

featured Image

আজ (১৮ জানুয়ারি) পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে ২০২৫ সালের সংসদ নির্বাচনের পর থেকে পর্তুগিজ রাজনীতিতে যে তীব্র ভাঙন তৈরি হয়েছে, এই প্রেসিডেন্ট নির্বাচন সেই প্রেক্ষাপটে এক ধরনের ‘স্থিতিশীলতার পরীক্ষা’ হিসেবে দেখা হচ্ছে। ফলে রাষ্ট্রপতি পদে কে আসবেন তার ওপর এই নীতিগুলোর দিকনির্দেশনাতেও নৈতিক ও রাজনৈতিক চাপ তৈরি হবে।

নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থীর সংখ্যা ১১ জন। তবে এর মধ্যে উল্লেখযোগ্য অ্যান্টোনিউ জোসে সেগুরু। তিনি সাবেক সমাজতান্ত্রিক নেতা এবং বর্তমানে সোশালিস্ট পার্টি (পিএস) এর আনুষ্ঠানিক সমর্থনপ্রাপ্ত প্রার্থী। তিনি নিজেকে গণতন্ত্র, সংবিধান, জাতীয় স্বাস্থ্যব্যবস্থা ও পাবলিক শিক্ষার ‘রক্ষাকবচ’ হিসেবে উপস্থাপন করছেন।

আরো পড়ুন , ‘উপযুক্ত সময়ে’ ভেনেজুয়েলা নেতৃত্বের দায়িত্ব নেবেন মাচাদোর

লুইস মার্কেস মেন্দেস: সাবেক পিএসডি নেতা, ডানমুখী কিন্তু প্রথাগত কেন্দ্র–ডান রাজনীতির প্রতিনিধিত্ব করছেন তিনি। ক্ষমতাসীন (পিএসডি, সিডিএস) জোটের পূর্ণ সমর্থনের পাশাপাশি প্রাক্তন মন্ত্রী মানুয়েলা ফেরেইরা লেইতের মত প্রভাবশালী কনজারভেটিভ ব্যক্তিত্বও প্রকাশ্যে তার পক্ষে অবস্থান নিয়েছেন।

আলমিরান্তে এনরিকি গুভেইয়া ই মেলু: সাবেক নৌবাহিনী প্রধান ও কোভিড ১৯ ভ্যাকসিনেশন টাস্কফোর্সের নেতৃত্ব দেওয়া জন্য জনপ্রিয় হওয়া এই স্বাধীন প্রার্থী নিজেকে দলীয় বিভাজনের ঊর্ধ্বে ‘রাষ্ট্রনায়কসুলভ’ বিকল্প হিসেবে হাজির করেছেন। বিশেষ করে নিরাপত্তা ও রাষ্ট্রের ধারাবাহিকতা নিয়ে কথা বলছেন তিনি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত