দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১৮ জানুয়ারি ২০২৬

জিয়াউর রহমানের জন্মদিনে দুই দিনের কর্মসূচি ঘোষণা করলো বিএনপি

রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীরউত্তমের ৯০তম জন্মবার্ষিকী আগামীকাল ১৯ জানুয়ারি। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলটি। গতকাল শনিবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী জানান, দিবসটি উপলক্ষে সোমবার সকালে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে। এরপর বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরাসহ দলের সব পর্যায়ের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।

আরো পড়ুন , নির্বাচনী ইস্যুতে সিইসির সঙ্গে বৈঠকে বসবেন মির্জা ফখরুল

এ দিন দলের চেয়ারম্যানকেও উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হবে। পরদিন ২০ জানুয়ারি বেলা ১১টায় কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দেশের বিশিষ্ট ব্যক্তি ও বিএনপির জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেবেন।

রিজভী আরও জানান, দিবসটি উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দেশের সব জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ের ইউনিটগুলোতে নিজেদের সুবিধা অনুযায়ী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এ ছাড়া বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। এর মধ্যে ১৯ জানুয়ারি একটি মেডিক্যাল ক্যাম্প আয়োজন করবে সংগঠনটি। 

বিষয় : কর্মসূচি বিএনপি জন্মদিন জিয়াউর রহমান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

জিয়াউর রহমানের জন্মদিনে দুই দিনের কর্মসূচি ঘোষণা করলো বিএনপি

প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬

featured Image

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীরউত্তমের ৯০তম জন্মবার্ষিকী আগামীকাল ১৯ জানুয়ারি। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলটি। গতকাল শনিবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী জানান, দিবসটি উপলক্ষে সোমবার সকালে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে। এরপর বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরাসহ দলের সব পর্যায়ের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।

আরো পড়ুন , নির্বাচনী ইস্যুতে সিইসির সঙ্গে বৈঠকে বসবেন মির্জা ফখরুল

এ দিন দলের চেয়ারম্যানকেও উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হবে। পরদিন ২০ জানুয়ারি বেলা ১১টায় কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দেশের বিশিষ্ট ব্যক্তি ও বিএনপির জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেবেন।

রিজভী আরও জানান, দিবসটি উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দেশের সব জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ের ইউনিটগুলোতে নিজেদের সুবিধা অনুযায়ী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এ ছাড়া বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। এর মধ্যে ১৯ জানুয়ারি একটি মেডিক্যাল ক্যাম্প আয়োজন করবে সংগঠনটি। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত