দৈনিক সংবাদ দিগন্ত

স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

জামালপুর মাদারগঞ্জে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ৩০মে শনিবার মাদারগঞ্জসহ সারাদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে। ১৯৮১ সালের এই দিনে (৩০ মে) চট্টগ্রাম সার্কিট হাউজে একদল বিপথগামী সেনাসদস্যের হাতে নির্মমভাবে নিহত হন তিনি। দিবসটি উপলক্ষে মাদারগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। আরও পড়ুন, ঈদের ছুটিতে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা জজের বাসায় চুরিকর্মসূচির মধ্যে রয়েছে—সকালে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, দলীয় নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ,  এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত।এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদারগঞ্জ পৌর বিনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি-অ্যাডভোকেট মঞ্জুরুল কাদের বাবুল খান বিশেষ অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি আব্দুল মান্নান, মাদারগঞ্জ পৌর বিনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ সোহেল তালুকদার ,মাদারগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মোখলেস,এছাড়া আরও উপস্থিত ছিলেন হুমায়ূন আহমেদ মাদারগঞ্জ পৌর বিএনপির প্রচার সম্পাদক ,  সাব্বির আহমেদ সদস্য সচিব উপজেলা তাঁতীদল,মঞ্জুরুল ইসলাম তামশা সিনিয়র যুগ্ম আহবায়ক পৌর সেচ্ছাসেবক দল ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম বকুলসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। আরও পড়ুন, মানুষ এখন চামড়া ছেড়ে সিনথেটিকের দিকে ঝুঁকছে: কৃষিমন্ত্রীউপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতনের সঞ্চলনায় ,বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন ও দেশের অর্থনীতি, কৃষি ও রাজনীতিতে তাঁর অবদানের কথা স্মরণ করেন। আরও পড়ুন, সরাইলে মাদক কেনাবেচা বাঁধা দেয়ায় গভীর রাতে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫তাঁরা বলেন, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং আধুনিক বাংলাদেশের রূপকার হিসেবে জিয়াউর রহমান দেশবাসীর হৃদয়ে চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণীয় হয়ে থাকবেন।বাদ জোহর স্থানীয় উপজেলা মডেল মসজিদের  কেন্দ্রীয় জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদ -এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত