দৈনিক সংবাদ দিগন্ত

গাজার ‘বোর্ড অব পিস’-এর নেতৃত্বে ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

গাজার ‘বোর্ড অব পিস’-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।তা ছাড়া এটির প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার টনি ব্লেয়ারের নাম ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন।হোয়াইট হাউজ শুক্রবার (১৭ জানুয়ারি) এক বিবৃতিতে জানায়, ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্টের জামাতা জ্যারেড কুশনারও এই ‘প্রতিষ্ঠাতা নির্বাহী বোর্ড’-এর সদস্য থাকবেন।বোর্ডটি সাময়িকভাবে গাজার প্রশাসনিক কার্যক্রম তদারকি করবে এবং অঞ্চলটির পুনর্গঠনের দায়িত্ব পালন করবে বলে আশা করা হচ্ছে।

আরো পড়ুন , হিমালয়ের বুকে ভয়াবহ দাবানল, আগুনে জ্বলছে উত্তরাখণ্ডের বনাঞ্চল

প্রতিষ্ঠাতা নির্বাহী বোর্ডে আরও রয়েছেন— একটি প্রাইভেট ইকুইটি প্রতিষ্ঠানের প্রধান মার্ক রোয়ান, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট গ্যাব্রিয়েল।হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়, বোর্ডের প্রতিটি সদস্যের কাছে গাজার স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আলাদা আলাদা দায়িত্ব বা পোর্টফোলিও থাকবে।এর আগে বৃহস্পতিবার ট্রাম্প বোর্ডটির গঠনের কথা জানিয়ে একে যেকোনো সময়, যেকোনো স্থানে গঠিত সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে মর্যাদাপূর্ণ বোর্ড বলে উল্লেখ করেন।হোয়াইট হাউজ জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে বোর্ডের আরও সদস্যের নাম ঘোষণা করা হবে।

বিষয় : ট্রাম্প ‘বোর্ড অব পিস চেয়ারম্যান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

গাজার ‘বোর্ড অব পিস’-এর নেতৃত্বে ডোনাল্ড ট্রাম্প

প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

featured Image

গাজার ‘বোর্ড অব পিস’-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।তা ছাড়া এটির প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার টনি ব্লেয়ারের নাম ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন।হোয়াইট হাউজ শুক্রবার (১৭ জানুয়ারি) এক বিবৃতিতে জানায়, ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্টের জামাতা জ্যারেড কুশনারও এই ‘প্রতিষ্ঠাতা নির্বাহী বোর্ড’-এর সদস্য থাকবেন।বোর্ডটি সাময়িকভাবে গাজার প্রশাসনিক কার্যক্রম তদারকি করবে এবং অঞ্চলটির পুনর্গঠনের দায়িত্ব পালন করবে বলে আশা করা হচ্ছে।

আরো পড়ুন , হিমালয়ের বুকে ভয়াবহ দাবানল, আগুনে জ্বলছে উত্তরাখণ্ডের বনাঞ্চল

প্রতিষ্ঠাতা নির্বাহী বোর্ডে আরও রয়েছেন— একটি প্রাইভেট ইকুইটি প্রতিষ্ঠানের প্রধান মার্ক রোয়ান, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট গ্যাব্রিয়েল।হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়, বোর্ডের প্রতিটি সদস্যের কাছে গাজার স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আলাদা আলাদা দায়িত্ব বা পোর্টফোলিও থাকবে।এর আগে বৃহস্পতিবার ট্রাম্প বোর্ডটির গঠনের কথা জানিয়ে একে যেকোনো সময়, যেকোনো স্থানে গঠিত সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে মর্যাদাপূর্ণ বোর্ড বলে উল্লেখ করেন।হোয়াইট হাউজ জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে বোর্ডের আরও সদস্যের নাম ঘোষণা করা হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত