দৈনিক সংবাদ দিগন্ত

জাপানের নতুন প্রধানমন্ত্রী ঘোষণা করলেন আগাম নির্বাচন

জাপানের নতুন প্রধানমন্ত্রী সানা তাকাইচি

আগামী কয়েক সপ্তাহের মধ্যে আগাম নির্বাচন ঘোষণার কথা বিবেচনা করছেন জাপানের নতুন প্রধানমন্ত্রী সানা তাকাইচি।শনিবার দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সরকারের প্রতি জনসমর্থন তুলনামূলকভাবে শক্ত অবস্থানে থাকায় সেই সুযোগ কাজে লাগাতেই দ্রুত নির্বাচনে যাওয়ার বিষয়টি ভাবছেন তিনি।গত অক্টোবরে দায়িত্ব নেওয়ার মাধ্যমে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হন তাকাইচি। বর্তমানে তার মন্ত্রিসভার জনপ্রিয়তা প্রায় ৭০ শতাংশ বলে জরিপে উঠে এসেছে। যার ফলে তার উচ্চাভিলাষী নীতিগত পরিকল্পনা বাস্তবায়নে বাধা সৃষ্টি হচ্ছে।

আরো পড়ুন , মালবাহী বিমানে স্বর্ণ যাচ্ছে রাশিয়া অস্ত্র মস্কো থেকে ইরানে

ইয়োমিউরি ও মাইনিচি পত্রিকা সরকারি সূত্রের বরাতে জানায়, ২৩ জানুয়ারি শুরু হতে যাওয়া পার্লামেন্ট অধিবেশনের শুরুতেই নিম্নকক্ষ ভেঙে দেওয়ার কথা ভাবছেন তাকাইচি।ইয়োমিউরি জানায়, এমনটি হলে ফেব্রুয়ারির শুরু থেকে মধ্যভাগের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা খুবই বেশি।মাইনিচি পত্রিকা জানিয়েছে, তাকাইচির প্রশাসনের ভেতরে একটি শক্ত মত রয়েছে যে, সমর্থন হারানোর আগেই পার্লামেন্ট ভেঙে নির্বাচন দেওয়া উচিত, যাতে সরকারের ভিত্তি আরও শক্ত করা যায়। তবে প্রতিবেদনে নির্দিষ্ট কোনও সূত্রের নাম উল্লেখ করা হয়নি।ইয়োমিউরি জানায়, বড় সংখ্যাগরিষ্ঠতা পেলে তাকাইচি আরও সক্রিয় রাজস্ব ব্যয় নীতি ও শক্তিশালী গোয়েন্দা সক্ষমতা গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন।এতে চীনের সঙ্গে চলমান কূটনৈতিক অচলাবস্থাও কাটতে পারে বলে আশা করছেন তিনি।

বিষয় : নির্বাচন জাপান জনসমর্থন প্রধানমন্ত্রী নির্বাচন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

জাপানের নতুন প্রধানমন্ত্রী ঘোষণা করলেন আগাম নির্বাচন

প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬

featured Image

আগামী কয়েক সপ্তাহের মধ্যে আগাম নির্বাচন ঘোষণার কথা বিবেচনা করছেন জাপানের নতুন প্রধানমন্ত্রী সানা তাকাইচি।শনিবার দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সরকারের প্রতি জনসমর্থন তুলনামূলকভাবে শক্ত অবস্থানে থাকায় সেই সুযোগ কাজে লাগাতেই দ্রুত নির্বাচনে যাওয়ার বিষয়টি ভাবছেন তিনি।গত অক্টোবরে দায়িত্ব নেওয়ার মাধ্যমে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হন তাকাইচি। বর্তমানে তার মন্ত্রিসভার জনপ্রিয়তা প্রায় ৭০ শতাংশ বলে জরিপে উঠে এসেছে। যার ফলে তার উচ্চাভিলাষী নীতিগত পরিকল্পনা বাস্তবায়নে বাধা সৃষ্টি হচ্ছে।

আরো পড়ুন , মালবাহী বিমানে স্বর্ণ যাচ্ছে রাশিয়া অস্ত্র মস্কো থেকে ইরানে

ইয়োমিউরি ও মাইনিচি পত্রিকা সরকারি সূত্রের বরাতে জানায়, ২৩ জানুয়ারি শুরু হতে যাওয়া পার্লামেন্ট অধিবেশনের শুরুতেই নিম্নকক্ষ ভেঙে দেওয়ার কথা ভাবছেন তাকাইচি।ইয়োমিউরি জানায়, এমনটি হলে ফেব্রুয়ারির শুরু থেকে মধ্যভাগের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা খুবই বেশি।মাইনিচি পত্রিকা জানিয়েছে, তাকাইচির প্রশাসনের ভেতরে একটি শক্ত মত রয়েছে যে, সমর্থন হারানোর আগেই পার্লামেন্ট ভেঙে নির্বাচন দেওয়া উচিত, যাতে সরকারের ভিত্তি আরও শক্ত করা যায়। তবে প্রতিবেদনে নির্দিষ্ট কোনও সূত্রের নাম উল্লেখ করা হয়নি।ইয়োমিউরি জানায়, বড় সংখ্যাগরিষ্ঠতা পেলে তাকাইচি আরও সক্রিয় রাজস্ব ব্যয় নীতি ও শক্তিশালী গোয়েন্দা সক্ষমতা গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন।এতে চীনের সঙ্গে চলমান কূটনৈতিক অচলাবস্থাও কাটতে পারে বলে আশা করছেন তিনি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত