দৈনিক সংবাদ দিগন্ত

দুই মাসে জনসমর্থন হারানো সরকার ইতিহাস কী বলে, প্রশ্ন নাহিদ ইসলামের

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে রাজনৈতিক উত্তাপ ছড়ালেন জাতীয় নাগরিক পার্টি—এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও অংশগ্রহণকারীদের নিয়ে আয়োজিত সমাবেশে তিনি সরকারের কঠোর সমালোচনা করেন।নাহিদ ইসলাম বলেন, মাত্র দুই মাসের মধ্যে সরকারের জনপ্রিয়তা তলানিতে নেমে এসেছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এত দ্রুত কোনো সরকারের জনপ্রিয়তা কমে যাওয়ার নজির আছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।তার অভিযোগ, বিএনপি সরকার সংস্কার কার্যক্রমে বাধা দিচ্ছে এবং গণআকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিচ্ছে।আরো পড়ুন , জাতীয় যুবশক্তির কমিটি ঘোষণা, শীর্ষে তারিকুল-ফরহাদতিনি আরও বলেন, বিএনপি বিভিন্ন সামাজিক কর্মসূচির মাধ্যমে জনগণের মনোযোগ ভিন্নদিকে নেওয়ার চেষ্টা করছে। তবে বাস্তবে দেশের অর্থনৈতিক সংকট, জ্বালানি সমস্যা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে বলে দাবি করেন তিনি।নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি সরকার আবারও পুরোনো স্বৈরাচারী পথে হাঁটে, তাহলে জনগণ ও তরুণ সমাজ তা মেনে নেবে না। প্রয়োজনে তারা আবারও রাজপথে নামবে।এ সময় তিনি অভিযোগ করেন, সরকার বিরোধী দলের সহযোগিতা নেওয়ার সুযোগও বন্ধ করে দিয়েছে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ের এই বক্তব্য দেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে। সামনে রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটিই এখন দেখার বিষয়।

দুই মাসে জনসমর্থন হারানো সরকার ইতিহাস কী বলে, প্রশ্ন নাহিদ ইসলামের