দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

টাঙ্গাইলে ‘ব্যাক টু নাইন্টিজ’ কনসার্ট শনিবার, ফিরবে নব্বই দশকের ব্যান্ড সংগীতের সেই উন্মাদনা

মাটি খননের সময় সন্ধান পাওয়া গেল ‘ইস্ট পাকিস্তান পুলিশ, টাঙ্গাইল’ লেখা দুটি লোহার বাক্স

কসবায় ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার, পলাতক আরও একজন

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার

রায়পুরায় আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৫ ঘণ্টার যৌথ অভিযান, গ্রেপ্তার একাধিক হত্যা মামলার আসামি

রায়পুরায় মোবাইল কোর্টের অভিযান, চার প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

মানবিক পুলিশিংয়ের উজ্জ্বল দৃষ্টান্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

গঙ্গাচড়ায় সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রায়হান সিরাজী

মহেশপুরে ভারতের ইছামতি নদী থেকে যুবকের লাশ উদ্ধার

ভারতের ইছামতি নদী থেকে যুবকের লাশ উদ্ধার

ঝিনাইদহের মহেশপুরের ভারত সীমান্তবর্তী ইছামতি নদীর বাংলাদেশের খোশালপুর অংশ থেকে জুয়েল রানা (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে বিজিবি এ তথ্য নিশ্চিত করে। নিহত জুয়েল রানা খোসালপুর গ্রামের আনারুল হকের ছেলে। তবে মৃত জুয়েল রানা মানষিক ভারসাম্যহীন ছিল বলে বিজিবি জানায়।

মহেশপুর ৫৮- বিজিবির পরিচালক লে. কর্ণেল রফিকুল আলম বলেন, বুধবার সকাল ১১ টার দিকে বাড়ি থেকে শুণ্য লাইন হতে দুই শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে খোশালপুর মাঠে জমি থেকে ঘাষ কাটতে যায় জুয়েল রানা। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। পরে বৃহস্পতিবার সকালে তার পরিবারের সদস্যরা বিজিবি’কে জানায় জুয়েল রানাকে খুজে পাওয়া যাচ্ছে না। এরপর বিজিবি সীমান্ত এলাকায় অনুসন্ধান শুরু করে। কিছুক্ষণ পর ভারত সীমান্তবর্তী ইছামতি নদীর বাংলাদেশ অংশে কচুরিপানা অধ্যুষিত একটি অংশে জুয়েল রানার মৃতদেহ পাওয়া যায়। পাশেই ক্ষেতে তার ব্যবহৃত প্যান্ট, শার্ট পাওয়া যায়। 

আরও পড়ুন, চকরিয়ায় আওয়ামী লীগের নেতা ছুট্টু গ্রেফতার

তিনি আরো জানান, ধারনা করা হচ্ছে মানষিক ভারসাম্যহীনতার কারনে কোন কারন বশত নদীর পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে। তবে স্থানীয়রা বলছে জুয়েলসহ একই গ্রামের তিন যুবক একসঙ্গে সীমান্ত এলাকায় যাতায়াত করত। তারা অবৈধ মালামাল আনার সঙ্গে জড়িত ছিল বলেও তাদের সন্দেহ। স্থানীয় ইউপি সদস্য এনামুল হক বলেন, দুপুরে খবর পেয়ে আমরা সীমান্তবর্তী ইছামতি নদীর বাংলাদেশ অংশে কচুরিপানা অধ্যুষিত একটি অংশে জুয়েল রানার মৃতদেহ দেখতে পাই। তিনি আরও বলেন শুনেছি জুয়েলসহ কয়েকজন ভারত থেকে  অবৈধ মালামাল আনার কাজ করতো।

আরও পড়ুন, রায়পুরায় যৌথবাহিনীর অভিযানে শীর্ষ দুই সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বিষয় : ঝিনাইদহ লাশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

মহেশপুরে ভারতের ইছামতি নদী থেকে যুবকের লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x