দৈনিক সংবাদ দিগন্ত

দুর্নীতির অভিযোগে সাবেক এমপি নূর মোহাম্মদসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

এমপি নূর মোহাম্মদসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগে জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নূর মোহাম্মদ, তার স্ত্রী রওশন আরা বেগম এবং ভাতিজা সাইফুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী মো: রিয়াজ হোসেন। দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক বিষাণ ঘোষ আদালতে আবেদনটি উপস্থাপন করেন।

আরো পড়ুন, চাঁদাবাজি মামলায় গাজীপুরের জুলাইযোদ্ধা তাহরিমা সুরভী জামিনে মুক্ত

আবেদনে বলা হয়, সাবেক এমপি নূর মোহাম্মদ, তার ভাতিজা সাইফুল ইসলামসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। অনুসন্ধান কার্যক্রম চলাকালে অভিযুক্তরা দেশত্যাগ করতে পারেন- এমন আশঙ্কা রয়েছে। অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধান নিশ্চিত করতে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ জরুরি বলে আবেদনে উল্লেখ করা হয়।

বিষয় : দুর্নীতি নিষেধাজ্ঞা এমপি দেশত্যাগ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দুর্নীতির অভিযোগে সাবেক এমপি নূর মোহাম্মদসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬

featured Image

দুর্নীতির অভিযোগে জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নূর মোহাম্মদ, তার স্ত্রী রওশন আরা বেগম এবং ভাতিজা সাইফুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী মো: রিয়াজ হোসেন। দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক বিষাণ ঘোষ আদালতে আবেদনটি উপস্থাপন করেন।

আরো পড়ুন, চাঁদাবাজি মামলায় গাজীপুরের জুলাইযোদ্ধা তাহরিমা সুরভী জামিনে মুক্ত

আবেদনে বলা হয়, সাবেক এমপি নূর মোহাম্মদ, তার ভাতিজা সাইফুল ইসলামসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। অনুসন্ধান কার্যক্রম চলাকালে অভিযুক্তরা দেশত্যাগ করতে পারেন- এমন আশঙ্কা রয়েছে। অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধান নিশ্চিত করতে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ জরুরি বলে আবেদনে উল্লেখ করা হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত