দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬

টাঙ্গাইলে ‘ব্যাক টু নাইন্টিজ’ কনসার্ট শনিবার, ফিরবে নব্বই দশকের ব্যান্ড সংগীতের সেই উন্মাদনা

মাটি খননের সময় সন্ধান পাওয়া গেল ‘ইস্ট পাকিস্তান পুলিশ, টাঙ্গাইল’ লেখা দুটি লোহার বাক্স

কসবায় ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার, পলাতক আরও একজন

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার

রায়পুরায় আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৫ ঘণ্টার যৌথ অভিযান, গ্রেপ্তার একাধিক হত্যা মামলার আসামি

রায়পুরায় মোবাইল কোর্টের অভিযান, চার প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

মানবিক পুলিশিংয়ের উজ্জ্বল দৃষ্টান্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

গঙ্গাচড়ায় সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রায়হান সিরাজী

নরসিংদীতে আ’লীগের সভাপতির উপস্থিততে বিএনপি'র সভাপতির কম্বল বিতরণ

আ’লীগের সভাপতির উপস্থিততে বিএনপি'র সভাপতির কম্বল বিতরণ

নরসিংদীর রায়পুরা উপজেলার চর মধুয়া ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। ব্যতিক্রমধর্মী এ কর্মসূচিতে একসঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতারা, যা এলাকাজুড়ে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। বৃহস্পতিবার বিকেলে চর মধুয়া যুব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এ কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আয়োজিত হয় চর মধুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দূস সালাম সিকদারের বাড়িতে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ের সামনে।

অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দূস সালাম সিকদার এবং ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন ইতালি প্রবাসী বিএনপি নেতা হাবিবুর রহমান, প্রবীণ আওয়ামী লীগ নেতা আওয়াল সিকদারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

আওয়ামী লীগ সভাপতির বাড়িতে অনুষ্ঠিত কর্মসূচিতে বিএনপি নেতাদের অংশগ্রহণকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির একাংশের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা বিষয়টিকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী আখ্যা দিয়ে রাজনৈতিক অবস্থান ও আদর্শ নিয়ে প্রশ্ন তুলেছেন। স্থানীয় এক বিএনপি নেতার নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, মানবিক কর্মসূচি অবশ্যই প্রশংসনীয়, তবে দলের অবস্থান ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় রাখা জরুরি।”অন্যদিকে, আয়োজক ও অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন নেতার দাবি, এটি সম্পূর্ণ মানবিক উদ্যোগ এবং শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোই ছিল মূল লক্ষ্য। রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে মানবতার দৃষ্টান্ত স্থাপন করতেই এই কর্মসূচি আয়োজন করা হয়েছে বলে তারা জানান।

আরও পড়ুন, মানবিক ও নিরহংকার মনের মানুষ নেত্রকোনা পৌরসভার প্রশাসক: আরিফুল ইসলাম সরদার

এ ঘটনাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। কেউ একে মানবিক সৌহার্দ্যের দৃষ্টান্ত হিসেবে দেখছেন, আবার কেউ রাজনৈতিক কৌশল ও দলীয় শৃঙ্খলার প্রশ্ন তুলে সমালোচনা করছেন। কম্বল বিতরণকে কেন্দ্র করে শুরু হওয়া এ আলোচনা এখন পুরো ইউনিয়নজুড়ে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে।

বিষয় : নরসিংদী কম্বল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

নরসিংদীতে আ’লীগের সভাপতির উপস্থিততে বিএনপি'র সভাপতির কম্বল বিতরণ

প্রকাশের তারিখ : ০২ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x