দৈনিক সংবাদ দিগন্ত

অসহায় শীতার্তদের মাঝে রেড ক্রিসেন্টের উদ্যোগে কম্বল বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কিশোরগঞ্জ ইউনিটের উদ্যোগে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের কষ্ট লাঘবে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকালে জেলা শহরের বত্রিশ এলাকায় অবস্থিত রেড ক্রিসেন্ট কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে পাঁচ শতাধিক মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী হেলাল। আরও পড়ুন, লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে নির্বাচনী হাওয়াএ সময় কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নাছিম খান, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-সহকারী পরিচালক মো. আব্দুল মোতালেব, সদস্য মাহবুবুল আলম, আব্দুল আল মোহায়মিন লাখ মিয়াসহ রেড ক্রিসেন্টের সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

অসহায় শীতার্তদের মাঝে রেড ক্রিসেন্টের উদ্যোগে কম্বল বিতরণ