দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬

নির্বাচনে ভোট ডাকাতির বিরুদ্ধে সাহসী পদক্ষেপ নিতে হবে: আজহারুল ইসলাম

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম

আগামী জাতীয় নির্বাচনে কেউ যেন জোরপূর্বক ভোট ডাকাতি করতে না পারে সে ব্যাপারে সাহসী পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম।শুক্রবার (২ জানুয়ারি) জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলা কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ টি এম আজহারুল ইসলাম বলেন, ‘আগামী নির্বাচনে কেউ যেন জোরপূর্বক ভোট ডাকাতি করতে না পারে সে ব্যাপারে সাহসী পদক্ষেপ গ্রহণ করতে হবে। ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী নির্বাচন নতুন বাংলাদেশ গঠনের নির্বাচন।’ তিনি আরও বলেন, ‘ক্ষণস্থায়ী এ জীবনে সৎ কাজের কোনো বিকল্প নেই। অনেকেই দুনিয়ার কিছু স্বার্থ ও জড়বাদী আদর্শ বাস্তবায়নের জন্য জীবনের ঝুঁকি নিয়ে চেষ্টা করে। আমরা দুনিয়া ও আখিরাতে সফলতার জন্য সংগ্রাম করি। আমাদেরকে আরো সাহসিকতার সঙ্গে চেষ্টা ও সাধনা করতে হবে ‘

আরও পড়ুন, বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের স্মরণে বাউবিতে বিশেষ দোয়া

সভায় স্বাগত বক্তব্য দেন জেলা আমির ও টাঙ্গাইল সদর আসনে সংসদ সদস্য প্রার্থী আহসান হাবীব মাসুদ। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, সহকারী সেক্রেটারি হোসেন মোবারক বাবুল, সাংগঠনিক সেক্রেটারি শহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য ড. আতাউর রহমান, মাওলানা বুরহানুল ইসলাম, মাওলানা আব্দুস সালাম, শহর আমির অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, সদর আমির অধ্যাপক ইকবাল হোসাইন বাদল, ডা. এ কে এম আব্দুল হামিদ ও শহর সেক্রেটারি সাইফুল ইসলামসহ প্রমুখ।

বিষয় : সভা ভোট পদক্ষেপ আজহারুল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

নির্বাচনে ভোট ডাকাতির বিরুদ্ধে সাহসী পদক্ষেপ নিতে হবে: আজহারুল ইসলাম

প্রকাশের তারিখ : ০২ জানুয়ারি ২০২৬

featured Image

আগামী জাতীয় নির্বাচনে কেউ যেন জোরপূর্বক ভোট ডাকাতি করতে না পারে সে ব্যাপারে সাহসী পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম।শুক্রবার (২ জানুয়ারি) জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলা কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ টি এম আজহারুল ইসলাম বলেন, ‘আগামী নির্বাচনে কেউ যেন জোরপূর্বক ভোট ডাকাতি করতে না পারে সে ব্যাপারে সাহসী পদক্ষেপ গ্রহণ করতে হবে। ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী নির্বাচন নতুন বাংলাদেশ গঠনের নির্বাচন।’ তিনি আরও বলেন, ‘ক্ষণস্থায়ী এ জীবনে সৎ কাজের কোনো বিকল্প নেই। অনেকেই দুনিয়ার কিছু স্বার্থ ও জড়বাদী আদর্শ বাস্তবায়নের জন্য জীবনের ঝুঁকি নিয়ে চেষ্টা করে। আমরা দুনিয়া ও আখিরাতে সফলতার জন্য সংগ্রাম করি। আমাদেরকে আরো সাহসিকতার সঙ্গে চেষ্টা ও সাধনা করতে হবে ‘

আরও পড়ুন, বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের স্মরণে বাউবিতে বিশেষ দোয়া

সভায় স্বাগত বক্তব্য দেন জেলা আমির ও টাঙ্গাইল সদর আসনে সংসদ সদস্য প্রার্থী আহসান হাবীব মাসুদ। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, সহকারী সেক্রেটারি হোসেন মোবারক বাবুল, সাংগঠনিক সেক্রেটারি শহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য ড. আতাউর রহমান, মাওলানা বুরহানুল ইসলাম, মাওলানা আব্দুস সালাম, শহর আমির অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, সদর আমির অধ্যাপক ইকবাল হোসাইন বাদল, ডা. এ কে এম আব্দুল হামিদ ও শহর সেক্রেটারি সাইফুল ইসলামসহ প্রমুখ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত