দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

বদলগাছীতে হাত-পা-মুখ বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা, জীবিত উদ্ধার মর্তুজা

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

বরিশালে ফকিরবাড়ি সড়কে ওয়ার্কার্স পার্টির কার্যালয় ভাঙচুর

সড়কে ওয়ার্কার্স পার্টির কার্যালয় ভাঙচুর

বরিশাল নগরের ফকির বাড়ি সড়কে ওয়ার্কার্স পার্টির কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভাড়াসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বাড়ির মালিকপক্ষ ভাঙচুর করেছে বলে অভিযোগ করেছেন ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে নগরের ফকিরবাড়ি সড়কে অবস্থিত কার্যালয়টি ভাঙচুর করা হয়। এই ঘটনায় ইতোমধ্যে নগরের কোতোয়ালী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, ঘরের মালিক মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজাম। তার ছেলে মো. তনিমের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন পার্টির নেতৃবৃন্দ।

পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নীলু বলেন, ফকিরবাড়ি সড়কে টিনশেড ঘরে প্রায় ৪০ বছর ধরে ওয়ার্কার্স পার্টির কার্যালয় পরিচালিত হচ্ছে। আওয়ামী লীগের পতনের পর ঘর মালিক যুবলীগ নেতা নিজাম আত্মগোপন করেন। এরপরে বিভিন্ন বিকাশ নম্বরে ভাড়া পরিশোধ করে আসছেন। ভাড়া প্রাপ্তির ডকুমেন্টস না থাকায় গত মাসে তারা ভাড়া দেননি। এটাকে অজুহাত দেখিয়ে নিজামের ছেলে তনিম বৃহস্পতিবার ভোরে অজ্ঞাত যুবকদের দিয়ে পার্টি কার্যালয় তছনছ করেছে। হামলকারীরা অফিসের চেয়ার-টেবিল ও সিলিং ফ্যান নিয়ে গেছে।

আরও পড়ুন, নতুন বছরের সূর্যোদয় দেখতে কুয়াকাটায় পর্যটকের ভিড়

জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য ও মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ফিরোজ বলেন, ওয়ার্কার্স পার্টির এই কার্যালয় শুধু একটি অফিস নয়, এটি আন্দোলন-সংগ্রামের ইতিহাস বহন করে। এ ধরনের হামলা মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী।যুবলীগ নেতা নিজাম আত্মগোপনে থাকায় এ বিষয়ে তার বক্তব্য জানা যায়নি। কোতয়ালী মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওয়ার্কার্স পার্টি লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : বরিশাল ভাঙচুর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

বরিশালে ফকিরবাড়ি সড়কে ওয়ার্কার্স পার্টির কার্যালয় ভাঙচুর

প্রকাশের তারিখ : ০১ জানুয়ারি ২০২৬

featured Image

বরিশাল নগরের ফকির বাড়ি সড়কে ওয়ার্কার্স পার্টির কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভাড়াসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বাড়ির মালিকপক্ষ ভাঙচুর করেছে বলে অভিযোগ করেছেন ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে নগরের ফকিরবাড়ি সড়কে অবস্থিত কার্যালয়টি ভাঙচুর করা হয়। এই ঘটনায় ইতোমধ্যে নগরের কোতোয়ালী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, ঘরের মালিক মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজাম। তার ছেলে মো. তনিমের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন পার্টির নেতৃবৃন্দ।

পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নীলু বলেন, ফকিরবাড়ি সড়কে টিনশেড ঘরে প্রায় ৪০ বছর ধরে ওয়ার্কার্স পার্টির কার্যালয় পরিচালিত হচ্ছে। আওয়ামী লীগের পতনের পর ঘর মালিক যুবলীগ নেতা নিজাম আত্মগোপন করেন। এরপরে বিভিন্ন বিকাশ নম্বরে ভাড়া পরিশোধ করে আসছেন। ভাড়া প্রাপ্তির ডকুমেন্টস না থাকায় গত মাসে তারা ভাড়া দেননি। এটাকে অজুহাত দেখিয়ে নিজামের ছেলে তনিম বৃহস্পতিবার ভোরে অজ্ঞাত যুবকদের দিয়ে পার্টি কার্যালয় তছনছ করেছে। হামলকারীরা অফিসের চেয়ার-টেবিল ও সিলিং ফ্যান নিয়ে গেছে।

আরও পড়ুন, নতুন বছরের সূর্যোদয় দেখতে কুয়াকাটায় পর্যটকের ভিড়

জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য ও মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ফিরোজ বলেন, ওয়ার্কার্স পার্টির এই কার্যালয় শুধু একটি অফিস নয়, এটি আন্দোলন-সংগ্রামের ইতিহাস বহন করে। এ ধরনের হামলা মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী।যুবলীগ নেতা নিজাম আত্মগোপনে থাকায় এ বিষয়ে তার বক্তব্য জানা যায়নি। কোতয়ালী মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওয়ার্কার্স পার্টি লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত