দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

সিরাজগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে মাদ্রাসার প্রধানকে জরিমানা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে মাদ্রাসার প্রধানকে জরিমানা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জামায়াতের আমির মো. ইউসুফ আলীকে ১০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার উপজেলার বালুকোল ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লা আল মামুন। ইউসুফ আলী ওই মাদ্রাসার সুপারের দায়িত্বে রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ওই মাদ্রাসার শ্রেণিকক্ষে প্রজেক্টরের মাধ্যমে ২০-২৫ জন নারীকে নিয়ে একটি রাজনৈতিক দলের ‘উঠান বৈঠক’ ও ‘ড্রয়িংরুম বৈঠক’-এর আয়োজন করা হয়। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা করেন।

বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লা আল মামুন বলেন, একটি রাজনৈতিক দলের কর্মিসভা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে সংসদ নির্বাচনে প্রার্থীর দল ও আচরণবিধিমালা ২০২৫-এর ২০(খ) বিধি ভঙ্গ করায় ২৭ বিধি অনুযায়ী প্রতিষ্ঠানের প্রধানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন, সড়ক দুর্ঘটনায় মৃতের কফিনে তিনটি পা, এলাকায় চাঞ্চল্য

তিনি আরও বলেন, নির্বাচনকালীন কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক বা কর্মকর্তা রাজনৈতিক প্রচারণা বা সভায় যুক্ত হতে পারবেন না। কিন্তু মাদ্রাসার প্রধান শিক্ষক নিজ প্রতিষ্ঠানে রাজনৈতিক দলের সভার আয়োজন করায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে কথা বলতে উপজেলা জামায়াতের আমির মো. ইউসুফ আলীর মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

বিষয় : বৈঠক অভিযান সিরাজগঞ্জ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সিরাজগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে মাদ্রাসার প্রধানকে জরিমানা

প্রকাশের তারিখ : ০১ জানুয়ারি ২০২৬

featured Image

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জামায়াতের আমির মো. ইউসুফ আলীকে ১০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার উপজেলার বালুকোল ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লা আল মামুন। ইউসুফ আলী ওই মাদ্রাসার সুপারের দায়িত্বে রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ওই মাদ্রাসার শ্রেণিকক্ষে প্রজেক্টরের মাধ্যমে ২০-২৫ জন নারীকে নিয়ে একটি রাজনৈতিক দলের ‘উঠান বৈঠক’ ও ‘ড্রয়িংরুম বৈঠক’-এর আয়োজন করা হয়। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা করেন।

বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লা আল মামুন বলেন, একটি রাজনৈতিক দলের কর্মিসভা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে সংসদ নির্বাচনে প্রার্থীর দল ও আচরণবিধিমালা ২০২৫-এর ২০(খ) বিধি ভঙ্গ করায় ২৭ বিধি অনুযায়ী প্রতিষ্ঠানের প্রধানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন, সড়ক দুর্ঘটনায় মৃতের কফিনে তিনটি পা, এলাকায় চাঞ্চল্য

তিনি আরও বলেন, নির্বাচনকালীন কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক বা কর্মকর্তা রাজনৈতিক প্রচারণা বা সভায় যুক্ত হতে পারবেন না। কিন্তু মাদ্রাসার প্রধান শিক্ষক নিজ প্রতিষ্ঠানে রাজনৈতিক দলের সভার আয়োজন করায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে কথা বলতে উপজেলা জামায়াতের আমির মো. ইউসুফ আলীর মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত