রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া কলার হাটে বালুবাহী ট্রাকের চাপায় অন্তত ৫ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকাল ৭.৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানান, ঝলমলিয়ায় রাজশাহী-নাটোর মহাসড়কের পাশে কলার হাট বসে। কুয়াশার কারণে সকালে নাটোরগামী একটি বালুবাহী ড্রাম ট্রাক (ঢাকা মেট্রো ট-১৩৮৪৭১) সেখানে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু হয়েছে।
আরো পড়ুন , নতুন শিক্ষাবই পেয়ে আনন্দিত ভূঞাপুরের শিক্ষার্থীরা
পুলিশ আরোও জানায়, নিহতদের মধ্যে একজনের মরদেহ বাড়ি নিয়ে চলে যাওয়া হয়। আর পুলিশ গিয়ে ঘটনাস্থলে তিনজনের মরদেহ পায়। এ নিয়ে মোট চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয় বলে জানা যায়। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসেরা কর্মীরা উপস্থিত থেকে কাজ করেন। তারা আরো জানান, নিহতরা কলা ব্যবসায়ী বলে ধারণা করা হচ্ছে।নিহতরা হলেন, নাটোর সদর উপজেলার কাফুরিয়া গ্রামের শাহীন আলীর ছেলে সিয়াম, পাইকপাড়া গ্রামের আক্কেল প্রামানিকের ছেলে মুনকের প্রামানিক, নাটোরের বাগাতিপাড়া উপজেলার সালাইনগর গ্রামের সৈয়ম উদ্দিনের ছেলে সেন্টু, রাজশাহীর চারঘাট উপজেলার আস্করপুর গ্রামের মৃত মাহাতাব আলীর ছেলে ইসলাম উদ্দিন। এছাড়াও পুঠিয়া উপজেলার খুটিপাড়া গ্রামের আব্দুল জলিল উদ্দিনের ছেলে রায়হান আলী।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন