দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

আওয়ামী লীগ নেই, বিএনপি একা: জামায়াতে ইসলামের প্রার্থী তাহের

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, এ নির্বাচনের তিনটি বৈশিষ্ট্য রয়েছে। এক, এই নির্বাচনে আওয়ামী লীগ অনুপস্থিত, অর্থাৎ আওয়ামী লীগ নেই। দুই, এই নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে। তিন, ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করে জামায়াতে ইসলামীসহ অন্যান্য ইসলামী দল যারা জাতীয়তাবাদী ধারার একটি অংশ, যাকে রাইটিস্ট বলা হয় এবং ২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা সবাই ঐক্যবদ্ধ হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামে নিজের মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, অতীতে এমন ঘটনা আর কখনো ঘটেনি। সুতরাং আমরা বলতে পারি, একদিকে কতিপয় মানুষ ও দুয়েকটি দল, আরেকদিকে সারা বাংলাদেশ। এবার একটি ব্যতিক্রমধর্মী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আরও পড়ুন, শেরপুর-২ আসনে মনোনয়নপত্র দাখিল করতে না পেরে আব্দুল্লাহ বাদশার কান্না

আবদুল্লাহ মো. তাহের বলেন, যারা বলেছিল নির্বাচন হবে না, সেই ষড়যন্ত্র প্রাথমিকভাবে আজই বানচাল হয়ে গেছে। আমরা আশা করি, এই নির্বাচন অংশগ্রহণমূলক ও সুষ্ঠু হবে এবং জনগণ সুশৃঙ্খলভাবে তাদের কাঙ্ক্ষিত ভোট দিতে পারবে। এর আগে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূরুল আমিনের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এ সময় জামায়াতে ইসলামীর কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মু. শাহজাহান, সাবেক আমির আবদুস সাত্তার, চৌদ্দগ্রাম উপজেলা আমির মাহফুজুর রহমান, সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, পৌর আমির মাওলানা ইব্রাহিম, উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইন, সাবেক সেক্রেটারি শাহ মো. মিজানুর রহমান, ব্যবসায়ী আইয়ুব আলী ফরায়েজী এবং পৌর জামায়াত সেক্রেটারি মোশারফ হোসেন ওপেল উপস্থিত ছিলেন।

বিষয় : বিএনপি তাহের

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

আওয়ামী লীগ নেই, বিএনপি একা: জামায়াতে ইসলামের প্রার্থী তাহের

প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫

featured Image

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, এ নির্বাচনের তিনটি বৈশিষ্ট্য রয়েছে। এক, এই নির্বাচনে আওয়ামী লীগ অনুপস্থিত, অর্থাৎ আওয়ামী লীগ নেই। দুই, এই নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে। তিন, ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করে জামায়াতে ইসলামীসহ অন্যান্য ইসলামী দল যারা জাতীয়তাবাদী ধারার একটি অংশ, যাকে রাইটিস্ট বলা হয় এবং ২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা সবাই ঐক্যবদ্ধ হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামে নিজের মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, অতীতে এমন ঘটনা আর কখনো ঘটেনি। সুতরাং আমরা বলতে পারি, একদিকে কতিপয় মানুষ ও দুয়েকটি দল, আরেকদিকে সারা বাংলাদেশ। এবার একটি ব্যতিক্রমধর্মী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আরও পড়ুন, শেরপুর-২ আসনে মনোনয়নপত্র দাখিল করতে না পেরে আব্দুল্লাহ বাদশার কান্না

আবদুল্লাহ মো. তাহের বলেন, যারা বলেছিল নির্বাচন হবে না, সেই ষড়যন্ত্র প্রাথমিকভাবে আজই বানচাল হয়ে গেছে। আমরা আশা করি, এই নির্বাচন অংশগ্রহণমূলক ও সুষ্ঠু হবে এবং জনগণ সুশৃঙ্খলভাবে তাদের কাঙ্ক্ষিত ভোট দিতে পারবে। এর আগে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূরুল আমিনের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এ সময় জামায়াতে ইসলামীর কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মু. শাহজাহান, সাবেক আমির আবদুস সাত্তার, চৌদ্দগ্রাম উপজেলা আমির মাহফুজুর রহমান, সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, পৌর আমির মাওলানা ইব্রাহিম, উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইন, সাবেক সেক্রেটারি শাহ মো. মিজানুর রহমান, ব্যবসায়ী আইয়ুব আলী ফরায়েজী এবং পৌর জামায়াত সেক্রেটারি মোশারফ হোসেন ওপেল উপস্থিত ছিলেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত