দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

শেরপুর-২ আসনে মনোনয়নপত্র দাখিল করতে না পেরে আব্দুল্লাহ বাদশার কান্না

মনোনয়নপত্র দাখিল করতে না পেরে আব্দুল্লাহ বাদশার কান্না

শেরপুরের নকলা ও নালিতাবাড়ী উপজেলা নিয়ে গঠিত শেরপুর-২ আসনে নির্ধারিত সময় অতিক্রম হওয়ায় মনোনয়নপত্র দাখিল করতে না পেরে অঝোরে কেঁদেছেন এবি পার্টির মনোনীত প্রার্থী আব্দুল্লাহ বাদশা। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে গেলে বিকেল ৫টার পর সময়সীমা পেরিয়ে যাওয়ায় তার মনোনয়ন গ্রহণ করা হয়নি। নির্বাচন বিধিমালা অনুযায়ী নির্ধারিত সময় শেষ হওয়ার পর কোনোভাবেই মনোনয়নপত্র গ্রহণের সুযোগ না থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা ফিরিয়ে দেয়।

এ সময় মনোনয়নপত্র গ্রহণের জন্য তিনি অনুরোধ জানালেও বিধিমালার কারণে তা গ্রহণ করা সম্ভব হয়নি। একপর্যায়ে আবেগ সামলাতে না পেরে উপস্থিত সবার সামনে কান্নায় ভেঙে পড়েন তিনি। আব্দুল্লাহ বাদশা জানান, শেরপুর থেকে নালিতাবাড়ীতে আসার পথে গাড়ির সমস্যার কারণে তিনি নির্ধারিত সময়ের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পৌঁছাতে পারেননি। দীর্ঘদিন ধরে নির্বাচনী প্রস্তুতি নেওয়ার পর এমন পরিস্থিতির মুখোমুখি হয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানান। এ সময় উপস্থিত তার সমর্থকেরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন।

আরও পড়ুন, গফরগাঁওয়ে রেললাইন উপড়ে ফেলা, ১৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রেজওয়ানা আফরিন বলেন, নির্বাচন বিধিমালা অনুযায়ী নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র গ্রহণের কোনো সুযোগ নেই। নিয়মের বাইরে যাওয়ার কোনো অবকাশ না থাকায় মনোনয়ন গ্রহণ করা সম্ভব হয়নি।

বিষয় : মনোনয়ন শেরপুর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

শেরপুর-২ আসনে মনোনয়নপত্র দাখিল করতে না পেরে আব্দুল্লাহ বাদশার কান্না

প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫

featured Image

শেরপুরের নকলা ও নালিতাবাড়ী উপজেলা নিয়ে গঠিত শেরপুর-২ আসনে নির্ধারিত সময় অতিক্রম হওয়ায় মনোনয়নপত্র দাখিল করতে না পেরে অঝোরে কেঁদেছেন এবি পার্টির মনোনীত প্রার্থী আব্দুল্লাহ বাদশা। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে গেলে বিকেল ৫টার পর সময়সীমা পেরিয়ে যাওয়ায় তার মনোনয়ন গ্রহণ করা হয়নি। নির্বাচন বিধিমালা অনুযায়ী নির্ধারিত সময় শেষ হওয়ার পর কোনোভাবেই মনোনয়নপত্র গ্রহণের সুযোগ না থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা ফিরিয়ে দেয়।

এ সময় মনোনয়নপত্র গ্রহণের জন্য তিনি অনুরোধ জানালেও বিধিমালার কারণে তা গ্রহণ করা সম্ভব হয়নি। একপর্যায়ে আবেগ সামলাতে না পেরে উপস্থিত সবার সামনে কান্নায় ভেঙে পড়েন তিনি। আব্দুল্লাহ বাদশা জানান, শেরপুর থেকে নালিতাবাড়ীতে আসার পথে গাড়ির সমস্যার কারণে তিনি নির্ধারিত সময়ের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পৌঁছাতে পারেননি। দীর্ঘদিন ধরে নির্বাচনী প্রস্তুতি নেওয়ার পর এমন পরিস্থিতির মুখোমুখি হয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানান। এ সময় উপস্থিত তার সমর্থকেরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন।

আরও পড়ুন, গফরগাঁওয়ে রেললাইন উপড়ে ফেলা, ১৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রেজওয়ানা আফরিন বলেন, নির্বাচন বিধিমালা অনুযায়ী নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র গ্রহণের কোনো সুযোগ নেই। নিয়মের বাইরে যাওয়ার কোনো অবকাশ না থাকায় মনোনয়ন গ্রহণ করা সম্ভব হয়নি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত