আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২০ মাদারীপুর-০৩ সংসদীয় আসনে বিএনপি দলীয় মনোনীত প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার সময় দলীয় নেতাকর্মী সঙ্গে নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন এর কাছে মনোনয়ন পত্র দাখিল করেন বিএনপি মনোনীত প্রার্থী।
মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি ফজলুল হক বেপারী, উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সী পৌর বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন বেপারী, উপজেলা বিএনপি নেতা মিজান বেপারী, ডাসার উপজেলা বিএনপি'র সভাপতি (প্রস্তাবিত) আলাউদ্দিন মাস্টার কালকিনিও ডাসার উপজেলার বিএনপির অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র দাখিলের পরে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন সাংবাদিকদের বলেন, আল্লাহর অশেষ রহমতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা মনোনয়নপত্র দাখিল করেছি, আমি মাদারীপুর-৩ আসনের (কালকিনি ডাসার এবং মাদারীপুর সদর উপজেলার আংশিক) সকল ভোটারদের কাছে দোয়া ও ভালবাসা চাই। সেই সাথে আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য দোয়া চাই যাতে করে আল্লাহ তা'আলা তাকে সুস্থ করে দেন।
আরও পড়ুন, আশরাফ উদ্দিন বকুলের আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী জামাল আহমেদ চৌধূরী
সেই সাথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে এসেছেন তিনি যাতে জনগণের দোয়া ও ভালবাসায় জনগণের সেবা করতে পারেন তার জন্য সকলের কাছে দোয়া চাই। এ সময় তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করেন জুলাইয়ের সকল শহীদদের এবং জুলাইয়ে যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি আরোও স্মরণ করেন বিগত ১৭ বছরের যারা গুম খুনের শিকার হয়েছেন। সে সকল পরিবারের প্রতি সহমর্মিতা এবং শ্রদ্ধা জ্ঞাপন করেন।
বিষয় : বিএনপি মনোনয়নপত্র মাদারীপুর

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন