দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

স্ত্রী-কন্যাসহ দেশে ফিরছেন তারেক রহমান

স্ত্রী-কন্যাসহ দেশে ফিরছেন তারেক রহমান
স্ত্রী-কন্যাসহ দেশে ফিরছেন তারেক রহমান

অপেক্ষার অবসান ঘটিয়ে দীর্ঘ প্রায় ১৮ বছর পর বুধবার (২৪ ডিসেম্বর) প্রিয় মাতৃভূমির উদ্দেশে লন্ডন ছাড়ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৬টায় (বাংলাদেশ সময় রাত সোয়া ১২টা) তিনি হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এ ছাড়া তারেক রহমানের মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, ব্যারিস্টার মাহবুবুর রহমান, পারসোনাল অ্যাসিস্ট্যান্ট আব্দুর রহমান সানি ও তাবাসসুম ফারহানা নামে আরেকজনেরও টিকিট বুকিং করা রয়েছে।

আরও পড়ুন, লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অভ্যন্তরীণ সূত্র মতে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজি-২০২ বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৯০০ উড়োজাহাজে চড়ে তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা দেশে ফিরছেন।

বিষয় : বিমানবন্দর তারেক রহমান স্ত্রী-কন্যাসহ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

স্ত্রী-কন্যাসহ দেশে ফিরছেন তারেক রহমান

প্রকাশের তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৫

featured Image

অপেক্ষার অবসান ঘটিয়ে দীর্ঘ প্রায় ১৮ বছর পর বুধবার (২৪ ডিসেম্বর) প্রিয় মাতৃভূমির উদ্দেশে লন্ডন ছাড়ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৬টায় (বাংলাদেশ সময় রাত সোয়া ১২টা) তিনি হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এ ছাড়া তারেক রহমানের মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, ব্যারিস্টার মাহবুবুর রহমান, পারসোনাল অ্যাসিস্ট্যান্ট আব্দুর রহমান সানি ও তাবাসসুম ফারহানা নামে আরেকজনেরও টিকিট বুকিং করা রয়েছে।

আরও পড়ুন, লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অভ্যন্তরীণ সূত্র মতে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজি-২০২ বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৯০০ উড়োজাহাজে চড়ে তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা দেশে ফিরছেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত