দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

বদলগাছীতে হাত-পা-মুখ বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা, জীবিত উদ্ধার মর্তুজা

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর–৩ (সদর উপজেলা) আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আজ বুধবার বেলা দুইটায় দিনাজপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রফিকুল ইসলামের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ। মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মাহবুব আহমেদ, আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, দপ্তর সম্পাদক আখতারুজ্জামান, সহ–যুববিষয়ক সম্পাদক মকসেদুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দীন বকুল প্রমুখ।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ জানান, দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে পরামর্শ করে আজ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বেগম খালেদা জিয়ার পক্ষে আরও কেউ মনোনয়নপত্র সংগ্রহ করবেন কি না এমন প্রশ্নে তিনি বলেন, প্রশ্নই আসে না। কারণ, জ্যেষ্ঠ সবার সঙ্গে পরামর্শক্রমে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে নেতা–কর্মীদের অনেকেই ঢাকায় রয়েছেন। আবার সবার সঙ্গে আলোচনা করে মনোনয়নপত্র জমা দেওয়া হবে।

আরও পড়ুন, সিলেটে তারেক রহমানের বিমান রুটে কড়া নিরাপত্তা

দলীয় সূত্রে জানা যায়, দিনাজপুর–৩ আসন থেকে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন বেগম খালেদা জিয়া। এর আগে ১৯৯৬ ও ২০০১ সালে সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে জয় পেয়েছিলেন খালেদা জিয়ার বোন প্রয়াত খুরশিদ জাহান হক। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার পর্যন্ত দিনাজপুরের ছয়টি সংসদীয় আসন থেকে বিএনপি, জাতীয় পার্টি, এনসিপি, বাসদ, স্বতন্ত্রসহ মোট ১৬ প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তবে ছয়টি আসনের কোনোটিতেই জামায়াতে ইসলামীর প্রার্থী কিংবা প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়নি।

বিষয় : মনোনয়নপত্র দিনাজপুর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৫

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর–৩ (সদর উপজেলা) আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আজ বুধবার বেলা দুইটায় দিনাজপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রফিকুল ইসলামের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ। মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মাহবুব আহমেদ, আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, দপ্তর সম্পাদক আখতারুজ্জামান, সহ–যুববিষয়ক সম্পাদক মকসেদুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দীন বকুল প্রমুখ।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ জানান, দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে পরামর্শ করে আজ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বেগম খালেদা জিয়ার পক্ষে আরও কেউ মনোনয়নপত্র সংগ্রহ করবেন কি না এমন প্রশ্নে তিনি বলেন, প্রশ্নই আসে না। কারণ, জ্যেষ্ঠ সবার সঙ্গে পরামর্শক্রমে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে নেতা–কর্মীদের অনেকেই ঢাকায় রয়েছেন। আবার সবার সঙ্গে আলোচনা করে মনোনয়নপত্র জমা দেওয়া হবে।

আরও পড়ুন, সিলেটে তারেক রহমানের বিমান রুটে কড়া নিরাপত্তা

দলীয় সূত্রে জানা যায়, দিনাজপুর–৩ আসন থেকে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন বেগম খালেদা জিয়া। এর আগে ১৯৯৬ ও ২০০১ সালে সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে জয় পেয়েছিলেন খালেদা জিয়ার বোন প্রয়াত খুরশিদ জাহান হক। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার পর্যন্ত দিনাজপুরের ছয়টি সংসদীয় আসন থেকে বিএনপি, জাতীয় পার্টি, এনসিপি, বাসদ, স্বতন্ত্রসহ মোট ১৬ প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তবে ছয়টি আসনের কোনোটিতেই জামায়াতে ইসলামীর প্রার্থী কিংবা প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়নি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত