দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

তারেক রহমানের আগমনে সর্বোচ্চ নিরাপত্তা মোতায়েন

তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া তারেক রহমানের জন্য দলের পক্ষ থেকেও নিরাপত্তা নেওয়া হবে।এ ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।নি বলেন,‘তারেক রহমানের দেশে নিরাপদ আগমন নিশ্চিত করার জন্য ইতোমধ্যেই প্রস্তুতি নেয়া হয়েছে’।স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আইন প্রয়োগকারী সংস্থাকে সম্পূর্ণ সতর্ক এবং সমন্বিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আরো পড়ুন , দেশে আগমন উপলক্ষে আজ লন্ডন ত্যাগ করবেন তারেক রহমান

জাহাঙ্গীর আলম চৌধুরী জোর দিয়ে বলেন, সরকার জননিরাপত্তা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।তারেক রহমানের নিরাপত্তা বিষয়ে বার্তা সংস্থা বাসসের সঙ্গে আলাপকালে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার সুরক্ষায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা পোশাকে ও সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের সদস্য মোতায়েন থাকবে। এছাড়া বিএনপির পক্ষ থেকে তার প্রাইভেট নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নিরাপত্তায় পর্যাপ্ত সংখ্যক গোয়েন্দা পুলিশ মোতায়েন থাকবে।

বিষয় : নিরাপত্তা তারেক রহমান প্রত্যাবর্তন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

তারেক রহমানের আগমনে সর্বোচ্চ নিরাপত্তা মোতায়েন

প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৫

featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া তারেক রহমানের জন্য দলের পক্ষ থেকেও নিরাপত্তা নেওয়া হবে।এ ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।নি বলেন,‘তারেক রহমানের দেশে নিরাপদ আগমন নিশ্চিত করার জন্য ইতোমধ্যেই প্রস্তুতি নেয়া হয়েছে’।স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আইন প্রয়োগকারী সংস্থাকে সম্পূর্ণ সতর্ক এবং সমন্বিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আরো পড়ুন , দেশে আগমন উপলক্ষে আজ লন্ডন ত্যাগ করবেন তারেক রহমান

জাহাঙ্গীর আলম চৌধুরী জোর দিয়ে বলেন, সরকার জননিরাপত্তা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।তারেক রহমানের নিরাপত্তা বিষয়ে বার্তা সংস্থা বাসসের সঙ্গে আলাপকালে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার সুরক্ষায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা পোশাকে ও সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের সদস্য মোতায়েন থাকবে। এছাড়া বিএনপির পক্ষ থেকে তার প্রাইভেট নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নিরাপত্তায় পর্যাপ্ত সংখ্যক গোয়েন্দা পুলিশ মোতায়েন থাকবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত