দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

শ্রীপুরে আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

আওয়ামী লীগের বিরুদ্ধে  মামলা না থাকলেও তাদের আইনের আওতায় আনতে পুলিশকে কঠোর নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এমন কঠোর অবস্থানের মধ্যেই গাজীপুরের শ্রীপুর উপজেলায় দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। অভিযোগ উঠেছে, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ উপেক্ষা করে আওয়ামী লীগের পদধারী একাধিক নেতাকর্মীকে বিএনপিতে অন্তর্ভুক্ত করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিনে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করানো হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। গত ১৮ নভেম্বর তেলিহাটি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের আওয়ামী লীগের তিন নারী সদস্যকে আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। ২৭ নভেম্বর গাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য আলহাজ্ব আবুল হাসেমকে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে অন্তর্ভুক্ত করা হয়। ১০ ডিসেম্বর শ্রীপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে আওয়ামী লীগ ও অন্যান্য দল থেকে আসা বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীকে বিএনপিতে অন্তর্ভুক্ত করা হয়।

আরও পড়ুন, সাতক্ষীরায় জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধ কর্মশালা অনুষ্ঠিত

বিএনপিতে যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির ভাই এবং দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে শ্রীপুর শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতির দায়িত্ব পালনকারী শ্রীপুর মিজানুর রহমান খান মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোস্তা হাদিউল আলম (হ্যাপী), জাতীয় পার্টির শ্রীপুর উপজেলা শাখার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আফতাব উদ্দিন আহমেদ,পৌরসভার ১ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর আহমেদুল কবির দারা মন্ডল, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, বাজার নিরাপত্তা কমিটির সাবেক সভাপতি ও পৌর ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহাগ, এছাড়াও শ্রীপুর সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক ও প্রভাবশালী আওয়ামী লীগ নেতা সেলিম মোল্লাসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী। ১৯ ডিসেম্বর তেলিহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পলাতক নেতা হযরত আলী জয়কে আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে বিএনপিতে অন্তর্ভুক্ত করেন । ২১ ডিসেম্বর শ্রীপুর পৌর ১,২ ও,৩  নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর আওয়ামী লীগের প্রভাবশালী নেত্রী নাজমা বেগম বিএনপির মনোনীত প্রার্থী ডঃ রফিকুল ইসলামের হাত ধরে বিএনপিতে যোগদান করেন।

একই দিনে তেলিহাটি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য আওয়ামী লীগের পলাতক নেতা শফিকুল ইসলামসহ অর্ধশতাধিক নারী পুরুষ বিএনপিতে যোগ দেন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শ্রীপুর উপজেলার যুগ্ম সমন্বয়কারী ও জুলাই যোদ্ধা রাকিবুল ইসলাম রায়হান বলেন, ভোটের পাল্লা ভারী করার জন্য যদি কোনো দল পতিত সরকারের নেতাকর্মীদের নিজেদের দলে আশ্রয় দেয়, তাহলে তা হবে জুলাই শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি। আমরা এটা মেনে নেব না। প্রয়োজনে ঐক্যবদ্ধ আন্দোলনে নামব। এসব নেতাকর্মীকে দেখামাত্র থানার ওসিকে জানানো হবে। ব্যবস্থা না নিলে বিকল্প ওসির কথা ভাবতে বাধ্য হব।

আরও পড়ুন, মধ্যনগরে ডেভিল হান্ডের অভিযানে এক সপ্তাহের ব্যবধানে গ্রেফতার ৩

এসব ব্যক্তির বিরুদ্ধে অতীতে দখল, হুমকি, রাজনৈতিক সহিংসতা ও দলীয় প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে, যদিও অনেক ক্ষেত্রেই মামলা হয়নি বা মামলা ধামাচাপা পড়েছে। জাতীয় নাগরিক পার্টি( এনসিপির) শ্রীপুর উপজেলার প্রধান সমন্বয়কারী ও গাজীপুর- ৩ আসনের এমপি প্রার্থী আবু রাইহান মিজবাহ বলেন,যাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে, তাদের যদি রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়, তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার কঠোর নির্দেশনার বাস্তবায়ন কোথায়? ছাত্র-জনতা ও রাজনৈতিক  সচেতন মহলের অভিযোগ, এ ধরনের কর্মকাণ্ড অন্তর্বর্তী সরকারের ঘোষিত অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে এবং মাঠপর্যায়ে প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও জনমনে সন্দেহ তৈরি করছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া না গেলেও, ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাছির আহমেদ কোন ধরনের বক্তব্য দিতে রাজি হয়নি।

বিষয় : অভিযোগ শ্রীপুর পুনর্বাসন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

শ্রীপুরে আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

প্রকাশের তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত