দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

ফেনীতে টিকটক ভিডিও বানাতে শিশু উত্যক্তের অভিযোগ, প্রধান আসামি গ্রেফতার

চেয়ারম্যান অনুপস্থিত, প্যানেল চেয়ারম্যানের ওপর নির্ভরশীল ইউনিয়ন পরিষদ

বদলগাছীতে হাত-পা-মুখ বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা, জীবিত উদ্ধার মর্তুজা

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

বন্দরে ডেনিম এ্যাপারেলসে দুর্ধর্ষ ডাকাতি: র‍্যাবের অভিযানে এক ডাকাত গ্রেফতার

র‍্যাবের অভিযানে এক ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অবস্থিত এসএফ ডেনিম এ্যাপারেলস গার্মেন্টসে সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। র‍্যাব সূত্র জানায়, বাংলাদেশ আমার অহংকার এই স্লোগানকে সামনে রেখে র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, ডাকাতি, চাঁদাবাজি, জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধ দমনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের আলোচিত এই ডাকাতির ঘটনায় অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়।

জানা যায়, গত ১৮ ডিসেম্বর ২০২৫ ইং ভোররাত আনুমানিক ৪টার দিকে বন্দর থানাধীন মদনপুর-মদনগঞ্জ সড়কের তালতলা এলাকায় অবস্থিত এসএফ ডেনিম এ্যাপারেলস-এ একটি সংঘবদ্ধ ডাকাত দল হানা দেয়। ডাকাতরা কারখানার পূর্ব পাশের খোলা জায়গা দিয়ে প্রবেশ করে অস্ত্রের মুখে সিকিউরিটি সুপারভাইজারসহ চারজন নৈশপ্রহরীকে হাত-পা বেঁধে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে তারা নম্বরবিহীন একটি পিকআপ ভ্যানে করে প্রায় ৪ টন রড, ৪৫ কয়েল ইলেকট্রিক ক্যাবল, ৬০টি হ্যালোজেন লাইট, ২০টি এলইডি লাইট, পানির পাম্পসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের মারধরে সিকিউরিটি সুপারভাইজার জাহাঙ্গীর ও নৈশপ্রহরী ওমর ফারুক আহত হন। ডাকাতির ঘটনায় গার্মেন্টসটির প্রায় ১৪ লাখ ৬৯ হাজার ২৩০ টাকা ক্ষয়ক্ষতি হয়। 

আরও পড়ুন, নেত্রকোনায় ছাত্রদের আনন্দ মিছিল, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তনে

ঘটনার পর গার্মেন্টসের সিকিউরিটি অফিসার মোঃ আব্দুল ওয়াহেদ বাদী হয়ে বন্দর থানায় অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করে একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলার এফআইআর নম্বর-১৯ (তারিখ: ১৮ ডিসেম্বর ২০২৫), জিআর নম্বর-৪৮২, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড ১৮৬০।মামলা রুজুর পর র‍্যাব-১১ ব্যাপক গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ২২ ডিসেম্বর ২০২৫ ইং দুপুর ১টা ২০ মিনিটে র‍্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জের একটি দল বন্দর থানাধীন মনার বাড়ি (লক্ষণখোলা) এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য মোঃ আসলাম (৪০)-কে গ্রেফতার করে। সে আলী হোসেনের ছেলে এবং বন্দর উপজেলার বাসিন্দা।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। ডাকাত দলের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বিষয় : নারায়ণগঞ্জ অভিযান ডাকাত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

বন্দরে ডেনিম এ্যাপারেলসে দুর্ধর্ষ ডাকাতি: র‍্যাবের অভিযানে এক ডাকাত গ্রেফতার

প্রকাশের তারিখ : ২২ ডিসেম্বর ২০২৫

featured Image

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অবস্থিত এসএফ ডেনিম এ্যাপারেলস গার্মেন্টসে সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। র‍্যাব সূত্র জানায়, বাংলাদেশ আমার অহংকার এই স্লোগানকে সামনে রেখে র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, ডাকাতি, চাঁদাবাজি, জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধ দমনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের আলোচিত এই ডাকাতির ঘটনায় অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়।

জানা যায়, গত ১৮ ডিসেম্বর ২০২৫ ইং ভোররাত আনুমানিক ৪টার দিকে বন্দর থানাধীন মদনপুর-মদনগঞ্জ সড়কের তালতলা এলাকায় অবস্থিত এসএফ ডেনিম এ্যাপারেলস-এ একটি সংঘবদ্ধ ডাকাত দল হানা দেয়। ডাকাতরা কারখানার পূর্ব পাশের খোলা জায়গা দিয়ে প্রবেশ করে অস্ত্রের মুখে সিকিউরিটি সুপারভাইজারসহ চারজন নৈশপ্রহরীকে হাত-পা বেঁধে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে তারা নম্বরবিহীন একটি পিকআপ ভ্যানে করে প্রায় ৪ টন রড, ৪৫ কয়েল ইলেকট্রিক ক্যাবল, ৬০টি হ্যালোজেন লাইট, ২০টি এলইডি লাইট, পানির পাম্পসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের মারধরে সিকিউরিটি সুপারভাইজার জাহাঙ্গীর ও নৈশপ্রহরী ওমর ফারুক আহত হন। ডাকাতির ঘটনায় গার্মেন্টসটির প্রায় ১৪ লাখ ৬৯ হাজার ২৩০ টাকা ক্ষয়ক্ষতি হয়। 

আরও পড়ুন, নেত্রকোনায় ছাত্রদের আনন্দ মিছিল, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তনে

ঘটনার পর গার্মেন্টসের সিকিউরিটি অফিসার মোঃ আব্দুল ওয়াহেদ বাদী হয়ে বন্দর থানায় অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করে একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলার এফআইআর নম্বর-১৯ (তারিখ: ১৮ ডিসেম্বর ২০২৫), জিআর নম্বর-৪৮২, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড ১৮৬০।মামলা রুজুর পর র‍্যাব-১১ ব্যাপক গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ২২ ডিসেম্বর ২০২৫ ইং দুপুর ১টা ২০ মিনিটে র‍্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জের একটি দল বন্দর থানাধীন মনার বাড়ি (লক্ষণখোলা) এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য মোঃ আসলাম (৪০)-কে গ্রেফতার করে। সে আলী হোসেনের ছেলে এবং বন্দর উপজেলার বাসিন্দা।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। ডাকাত দলের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত